Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘প্রজাপতি ২’তে অভিনয় করছেন না ইধিকা পাল?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘প্রজাপতি ২’তে অভিনয় করছেন না ইধিকা পাল?

Online Desk মে 31, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: ‘প্রজাপতি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল জুন মাস থেকে। বছরের শুরুতেই সেই নতুন ছবির ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। গত সরস্বতী পুজোর দিন সকালে নতুন ছবির ঘোষণা হয়। শোনা গিয়েছিল, এই ছবিতেও দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। কিন্তু টলিপাড়ায় নতুন আলোচনা। এই ছবিতে নাকি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা। টলিপাড়ার অন্দরে ফিসফাস, নায়িকার নাকি চরিত্র পছন্দ হয়নি। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রী এখনও কোনও মন্তব্য করেননি। এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ‘প্রজাপতি ২’-এর। তবে কি পিছিয়ে যাবে ‘প্রজাপতি ২’ এর রিলিজ? তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। ইধিকার ঝুলিতে একের পর এক ছবি। ‘খাদান’ ছবিতে নায়িকার কিশোরী গান ইতিমধ্যেই দারুন হিট। তার পর শাকিব খানের সঙ্গেও নায়িকার জুটি বেশ চর্চিত।
নতুন ছবি ‘বরবাদ’-এর প্রচার ঝলকে ইধিকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। ২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম ‘প্রিয়তমা’। সে দেশের বক্স অফিসে ভাল ব্যবসা করেছে এই ছবি। তার পর থেকেই টলিউডেও ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু ‘প্রজাপতি ২’ থেকে কেন সরে দাঁড়ালেন অভিনেত্রী, তার কারণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। জুন থেকে লন্ডনে মিঠুন চক্রবর্তী, দেবকে নিয়ে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সে বিষয়েও এখনও বিস্তারিত জানা যায়নি। ‘খাদান’-এর সাফল্যের পর দেব এখন ব্যস্ত তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র প্রচারে। সেই সঙ্গে ‘রঘু ডাকাত’-এর শুটিংও চলছে জোরকদমে।

Post Views: 402

Continue Reading

Previous: নাইজেরিয়ায় বন্যার ফলে মৃত্যু ১১৭ জনের
Next: রণজয়ের বাড়িতে ভূতুড়ে কাণ্ড, গায়ে আঁচড়ের দাগ, বাড়ি লন্ডভন্ড…… হাড়হিম করা ঘটনার কথা জানালেন অভিনেতা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.