Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নাইজেরিয়ায় বন্যার ফলে মৃত্যু ১১৭ জনের

নাইজেরিয়ায় বন্যার ফলে মৃত্যু ১১৭ জনের

Online Desk মে 31, 2025
20250531_121916.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণের ফলে বিপর্যস্ত নাইজেরিয়ার নাইজার রাজ্য। বৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যায় বাড়িঘর ব্যাপক ভাবে ধ্বংস হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে কম করে ১১৭ জনের। সেদেশের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ভারী বৃষ্টির ফলে বন্যা তৈরি হয়। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইব্রাহিম হুসেইনি জানান, তাদের উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্যের দুটি এলাকার প্রায় তিন হাজার ঘরবাড়ি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয় এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ।

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বর্ষা শুরু হয়েছে নাইজেরিয়ায়। দেশটি প্রায়ই বন্যার কবলে পড়ে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেন, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, খাল-বিল ও জলপথের উপর ঘরবাড়ি নির্মাণ। এছাড়া নর্দমায় আবর্জনা ফেলার কারণেও ঘন ঘন বন্যার কবলে পড়ে আফ্রিকার এ দেশটি। নাইজেরিয়ার আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছিল, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ১৫টিতে বন্যা হতে পারে বলে। পূর্বাভাসে নাইজারের জন্যও সতর্কতা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২২ সালে ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছিল নাইজেরিয়া। সেবারে বন্যার ফলে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ঘরবাড়ি হারিয়েছিলেন প্রায় ১৪ লাখ মানুষ। নষ্ট হয়ে গিয়েছিল ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমি।

Post Views: 328

Continue Reading

Previous: একহাতে চপার, অন্য হাতে কাটা মুণ্ডু ! সাত সকালে হাড়হিম দৃশ্য বাসন্তী থানায়
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘প্রজাপতি ২’তে অভিনয় করছেন না ইধিকা পাল?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.