Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ১লা মে ফেডারেশনের মিটিং! সিদ্ধান্ত কি হবে? সরগরম টলিপাড়া

১লা মে ফেডারেশনের মিটিং! সিদ্ধান্ত কি হবে? সরগরম টলিপাড়া

Online Desk মে 1, 2025
WhatsApp Image 2025-05-01 at 11.53.16 AM

ওঙ্কার ডেস্ক: ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব চলছে গতবছর থেকেই। একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব শিরোনামে সংবাদমাধ্যম থেকে সমাজমদ্যমে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষর লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলি পাড়ায়। ‘অসহযোগিতা’র অভিযোগ উঠেছে দু’ তরফেই। শ্রমিক দিবসের দিন আগেই ১লা মে মিটিংয়ের ডাক দিয়েছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। অন্যদিকে একইদিনে আর্টিস্ট ফোরামের মিটিংও রয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দুটো মিটিং ঘিরে সরগরম টলিপাড়া।
এই দুটো বৈঠকের দিকেই পরিচালক, কলাকুশলীরা তাকিয়ে রয়েছেন। টেকনিশিয়ানদের মিটিং শুরু হবে সাড়ে ১২টায়। পাশাপাশি রয়েছে আর্টিস্ট ফোরামের বৈঠকও। আশঙ্কা, সেই মিটিংয়েই অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ ক’জন পরিচালকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, অনির্বাণ ও পরমব্রত অভিনেতা-পরিচালক। পাশপাশি প্রযোজকও। ফলে দু’জনেই যেহেতু অভিনেতা, তাই সকলের নজর রয়েছে আর্টিস্ট ফোরামের মিটিংয়ের সিদ্ধান্তের দিকেও।
প্রসঙ্গত দিন কয়েক আগে, সুদেষ্ণা রায় শুটিং শুরু করতে গিয়ে মারাত্মক অসহযোগিতার মুখে পড়েন। তার সঙ্গে কোনও কলাকুশলীই কাজ করতে রাজি হয় না বলে অভিযোগ। কানাঘুষো চলছে টলিউডের অন্দরেও। উপরন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যে মামলা করা হয়েছে তাতে দুই তারকা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ১লা মে টেকনিশিয়ানসদের মিটিংয়ে তাঁদের বিরুদ্ধে কলাকুশলীরা যাতে একজোট না হন, তার জন্য বুধবার এক ভিডিওর মাধ্যমে কলাকুশলী ভাইবোনদের উদ্দেশে বার্তা দিয়েছেন সুদেষ্ণা, পরমব্রত, অনির্বাণ-সহ আরও পরিচালকেরা। সবমিলিয়ে টলিপাড়ায় তৈরি হয়েছে জট! এখন স্টুডিওপাড়ার সকলের নজর যে বৃহস্পতিবারের এই মিটিংয়ের দিকে। কী হবে সেই মিটিংএ? কৌতূহল ও উত্তেজনায় টালিগঞ্জ।

Post Views: 109

Continue Reading

Previous: “ভগবান জানত। আমি জানতাম। আর এখন…” অভিনেতা অভিষেকের বিয়ের পরই কেন এই কথা লিখলেন সুরভী?
Next: সুপারকাপ না তুলতে পারলেও জুনিয়র মোহনবাগানের লড়াই মন কাড়লো সকলের

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.