Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ে ভাঙ্গার গুঞ্জনে মুখে কুলুপ দম্পতির, বিবাহ জীবনে ইতি টানছেন নীল-তৃণা?

বিয়ে ভাঙ্গার গুঞ্জনে মুখে কুলুপ দম্পতির, বিবাহ জীবনে ইতি টানছেন নীল-তৃণা?

Online Desk মে 21, 2025
awde.png

ওঙ্কার ডেস্ক: বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জুটি নীল-তৃণা। বছর চার আগে সংসার পেতেছেন তাঁরা দুজনে। তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলও তাঁদের জীবনের মতোই ভীষণ সুন্দর। যদিও দুই টেলি তারকার সম্পর্ক ও বিবাহবিচ্ছেদ নিয়ে ঘুরেফিরে এসেছে একাধিক জল্পনা। সেই গুঞ্জন নতুন করে দানা বাঁধল। কাজের সূত্রে দুই শহরে এখন নীল-তৃণা। তাই ফের কানাঘুষো শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে ফের দূরত্ব দেখা গিয়েছে।
এই মুহূর্তে তৃণা স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই টিআরপি লিস্টে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিক। অন্যদিকে মে মাসের শুরুতেই মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মুম্বই যাত্রা নিয়ে ফলাও করে পোস্টও করেন অভিনেতা। বিমানবন্দরে তোলা তাঁর ছবি, ভিডিয়োও শেয়ার করেন। সেই সময়ই আন্দাজ করা গিয়েছিল, নতুন কিছু হতে চলেছে নীলের। এর আগে বাংলা টেলিভিশনে একের পর এক হিট ধারাবাহিক দর্শককে উপহার দিয়েছেন নীল।
আর নীলের এই মুম্বই যাত্রার পরই বাড়ছে গুঞ্জন। তাহলে কি দু’জন পাকাপাকি ভাবে দুই আলাদা থাকবেন? সম্পর্কে কি ছেদ পরতে চলেছে তাঁদের? বলাই বাহুল্য, এই ধরনের গুঞ্জন নিয়ে দম্পতি এখনও কোনও সাড়া দেননি। আপাতত পুরোটাই টলিপাড়ার গুঞ্জন হয়ে রয়েছে। এদিকে মুম্বইতে নিজের কাজ নিয়ে নীল এখনও কিছু জানাননি। জানা যাচ্ছে, মুম্বইয়ে নতুন কাজের জন্যও নিজেকে নাকি নতুনভাবে ভাঙছেন নীল। এখন দেখার অভিনেতা কবে তাঁর নতুন কাজ নিয়ে সকলের সামনে আসেন। একইসঙ্গে এও দেখার, কাজ এবং সংসার এই দুইয়ের মধ্যেও কীভাবে ব্যালেন্স করতে পারে ‘নীল-তৃণা’ জুটি।

Post Views: 345

Continue Reading

Previous: পাক এজেন্টদের নাম সেভ করতেন ভিন্ন নামে, আর কী কী কৌশল নিতেন জ্যোতি?
Next: ‘গুপ্তচর’ জ্যোতির ডায়েরিতে কী লেখা? উদ্ধার করল পুলিশ

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.