Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক এজেন্টদের নাম সেভ করতেন ভিন্ন নামে, আর কী কী কৌশল নিতেন জ্যোতি?

পাক এজেন্টদের নাম সেভ করতেন ভিন্ন নামে, আর কী কী কৌশল নিতেন জ্যোতি?

Online Desk মে 21, 2025
20250521_103749.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন যে পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের নাম ভিন্ন পরিচয়ে মোবাইলে সেভ করতেন জ্যোতি। শুধু তাই নয় এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে কথা বলতেন তিনি।

পুলিশ সূত্রে খবর, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করতেন জ্যোতি। তদন্তে উঠে এসেছে আরও একটি নাম, হরকিরৎ সিং। এই হরকিরৎ জ্যোতির সঙ্গে পাকিস্তান দূতাবাসের আধিকারিক এহসান দার ওরফে দানিশের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। হরিয়ানার শিখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটির কর্মী হরকিরৎ। জ্যোতিকে গ্রেফতারের পাশাপাশি তদন্তকারীরা তাঁর মোবাইল এবং বিভিন্ন ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করেছে।

জানা গিয়েছে, পাকিস্তানে যখন গিয়েছিলেন জ্যোতি, সেই সময় বেশ কয়েক জন পাকিস্তানির সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। তাদের মাধ্যমে পাকিস্তানের কয়েক জন গোয়েন্দা কর্তার সঙ্গে জ্যোতির পরিচয় হয়। তবে কোন কোন গোয়েন্দা কর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন জ্যোতি তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ইউটিউবের জন্য ভিডিও তৈরির আড়ালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। ‘ট্র্যাভেল উইথ জো’ নামে ইউটিউবে একটি ভ্রমণ সংক্রান্ত চ্যানেল চালাতেন ওই তরুণী। পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক তথ্য শেয়ার করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Post Views: 189

Continue Reading

Previous: আবহাওয়ার বড়সড় বদল! বঙ্গে ঢুকছে বর্ষা, উঃ ও দঃবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Next: বিয়ে ভাঙ্গার গুঞ্জনে মুখে কুলুপ দম্পতির, বিবাহ জীবনে ইতি টানছেন নীল-তৃণা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.