Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘গুপ্তচর’ জ্যোতির ডায়েরিতে কী লেখা? উদ্ধার করল পুলিশ

‘গুপ্তচর’ জ্যোতির ডায়েরিতে কী লেখা? উদ্ধার করল পুলিশ

Online Desk মে 21, 2025
20250521_112344.jpg

ওঙ্কার ডেস্ক: ‘গুপ্তচর’ জ্যোতি মালহোত্রার ডায়েরি উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর ডায়েরিতে ভারত-পাকিস্তান বিষয়ে বিভিন্ন কথা লিখেছেন জ্যোতি। তদন্তের কাজে ডায়েরির লেখা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ডায়েরির একাধিক পাতায় শুধু পাকিস্তান সফরের কথা লেখা রয়েছে। ইংরেজি এবং হিন্দি ভাষায় নিজের অভিজ্ঞতা লিখেছেন জ্যোতি। পাকিস্তানে নিজের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার কথা লিখেছিলেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ইউটিউবে ভিডিও তৈরির আড়ালে পাক গুপ্তচর হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। গত ১৬ মে হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দু বার পাকিস্তান সফর করেছিলেন এই ইউটিউবার। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে জ্যোতি জানিয়েছেন, তিনি ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে গিয়েছিলেন দেশটিতে যাওয়ার জন্য ভিসা পেতে। তখনই রহিম নামের পাক কর্তার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। রহিমের পরিচিত আলী আহওয়ান নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন, যিনি তাঁকে দেশে থাকার এবং ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছিলেন। জ্যোতি পুলিশকে বলেন, ‘পাকিস্তানে আলি আহওয়ান একটি বৈঠকের ব্যবস্থা করেছিলেন পাক নিরাপত্তা এবং গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে। শাকির এবং রানা শাহবাজের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। সন্দেহ এড়াতে শাকিরের ফোন নম্বর আমার মোবাইলে ‘জাট রান্ধাওয়া’ নামে সেভ করেছিলাম।’

শুধু তাই নয় ভারতে ফিরে এসে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মাধ্যমে তাদের সঙ্গে অনবরত যোগাযোগ রাখতেন বলে জ্যোতি জানিয়েছেন।

Continue Reading

Previous: বিয়ে ভাঙ্গার গুঞ্জনে মুখে কুলুপ দম্পতির, বিবাহ জীবনে ইতি টানছেন নীল-তৃণা?
Next: মেয়ে পাকিস্তানে গিয়েছিলেন, জানতেন না জ্যোতির বাবা

সম্পর্কিত গল্প

Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.