Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিকিনি ক্লাচ ব্যাগ, ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে কানে’র মঞ্চে উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও

বিকিনি ক্লাচ ব্যাগ, ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে কানে’র মঞ্চে উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও

Online Desk মে 23, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: ফের কানে’র মঞ্চে সাজ নিয়ে বিতর্ক। সমালোচনা যেন উর্বশী রাউটেলার সমার্থক। একে-অপরের অঙ্গাওঙ্গি! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি শেষ নেই। কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে উর্বশী। পয়লা দিনে কটাক্ষের শিকার হন! আবারও সেই একই ভুল আওড়ালেন ‘দাবিড়ি আইটেম গার্ল’। সোনা-হিরে খচিত ‘বিকিনি’ হাতে এমন দেখনদারি করছিলেন রেড কার্পেটে, যার জন্য দীর্ঘক্ষণ পিছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারা রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন।
বৃহস্পতিবার কালার্স অফ টাইম স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওটেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে খেয়াল নেই উর্বশীর। তিনি মেতেছিলেন নিজের ছন্দে। বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হিরে দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা। আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। উর্বশীর কীর্তি দেখে যারপরনাই বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই আবাও চটেছে ভারতীয় নেটিজেনরা। তাঁদের অভিযোগ, ‘এই একটা মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশে মাটিতে।’ নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে নেটপাড়া। তবে উর্বশীর নাটক নিয়ে কটুক্তি যতই হোক, তাঁর হাতের বিকিনি ব্যাগ নিয়ে কিন্তু চর্চা চলছে সমানভাবে।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া ভারতীয় সেলেবদের মধ্যে উর্বশী রাউটেলাও রয়েছেন। বরাবরই মডেল-অভিনেত্রীকে নিয়ে অনুরাগীমহলে আলাদা কৌতূহল রয়েছে। স্বাভাবিকভাবেই কান-এর গালিচায় নজর ছিল তাঁর দিকে। চড়া মেকআপ, রং-বাহারি পোশাক নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। উর্বশীর কান লুক ভাইরাল হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। এবার সেই বিতর্ক এই নতুন ভিডিও আরও চর্চা দ্বিগুণ করে তুলেছে।

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিতে আবু ধাবিতে পৌঁছল ভারতের প্রতিনিধিদল
Next: তামিলনাড়ুর উপকূলে বিরল সামুদ্রিক কৃমির খোঁজ বিজ্ঞানীদের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.