Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুর উপকূলে বিরল সামুদ্রিক কৃমির খোঁজ বিজ্ঞানীদের

তামিলনাড়ুর উপকূলে বিরল সামুদ্রিক কৃমির খোঁজ বিজ্ঞানীদের

Online Desk মে 23, 2025
20250523_150213.jpg

ওঙ্কার ডেস্ক: বিরল সামুদ্রিক কৃমির হদিশ পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানী আনজুম রিজভির নেতৃত্বে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষক কুমারী রীতীকা দত্ত তামিলনাড়ুর সমুদ্রতট থেকে এই কৃমি আবিষ্কার করেছেন।

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া সূত্রে খবর, নতুন এই প্রজাতির নাম রাখা হয়েছে ফেরোনাস জয়রাজপুরি দত্ত অ্যান্ড রিজভি, ২০২৫। এটি একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র সামুদ্রিক নেমাটোড বা কৃমি, যেটি সমুদ্রের তলায় বসবাস করে। এর বৈশিষ্ট্য হল, এটি ফেরোনাস নামক এক অত্যন্ত বিরল প্রজাতির প্রাণী। এই প্রজাতিটির এখন পর্যন্ত মাত্র তিনটি নমুনা পাওয়া গেছে—একটি দক্ষিণ আফ্রিকায় (১৯৬৬), একটি চিনে (২০১৫), একই প্রজাতির কৃমি পাওয়া গেছে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়াতেও। এবারে দেখা মিলল ভারতের উপকূলে। নয়া আবিষ্কৃত এই কৃমিটির নামকরণ করা হয়েছে প্রয়াত অধ্যাপক এম. এস. জয়রাজপুরির স্মরণে। তিনি ভারতের অন্যতম বিশিষ্ট নেমাটোড-বিশেষজ্ঞ ছিলেন এবং তাঁর অমূল্য অবদানে ভারতের কৃমিবিজ্ঞান অনেক দূর এগিয়েছে।

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানান, ‘ফেরোনাস জয়রাজপুরি নামে নতুন এই কৃমির আবিষ্কার দেখিয়ে দিল, ভারতের উপকূলে কিরকম গোপন অথচ মূল্যবান জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে। এমন প্রতিটি নতুন প্রাণীর সন্ধান আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যে এই সামুদ্রিক পরিবেশকে কীভাবে রক্ষা করা যায়। সমুদ্রের জীবনের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।’

Post Views: 269

Continue Reading

Previous: বিকিনি ক্লাচ ব্যাগ, ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে কানে’র মঞ্চে উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও
Next: ভারতের উৎপাদন বৃদ্ধির জন্য ভবিষ্যতের কর্মী তৈরিতে শিল্পমহল ও শিক্ষাবিদদের আহ্বান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.