Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৪ বার কলকাতা সফর, ব্লগের মাধ্যমে তথ্য পাচারের অছিলায় বাংলায় জ্যোতি মালহোত্রা ?

৪ বার কলকাতা সফর, ব্লগের মাধ্যমে তথ্য পাচারের অছিলায় বাংলায় জ্যোতি মালহোত্রা ?

Online Desk মে 19, 2025
dfbhy.png

ওঙ্কার ডেস্ক: পাক গুপ্তচর লাস্যময়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে বাংলা যোগ। চলতি বছরেই কলকাতায় এসেছিলেন তিনি। বিয়েবাড়ির অনুষ্ঠানেও যোগ দেন। আবার জনপ্রিয় দোকান থেকে বিরিয়ানিও খান। ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি। শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে বাংলায় এসেছিলেন জ্যোতি, স্বাভাবিকভাবে রহস্য তৈরি হয়েছে।
জ্যোতির ভ্লগ থেকে পাওয়া গেছে একাধিক তথ্য, তিনি বাংলায় এসে ঘুরেছেন বহু জায়গায়, সেসব ভিডিও দেখা গেছে তাঁর ভ্লগে। চলতি বছর শেওড়াফুলিতে এক বিয়েবাড়িতে যোগ দেওয়ার কথা ছিল জ্যোতি মালহোত্রার। সেই মতোই রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছন। স্টেশনের সামনে দাঁড়িয়ে হলুদ ট্যাক্সি দেখান এবং হলুদ ট্যাক্সি চড়ে কলকাতার পথে ঘোরার ইচ্ছাপ্রকাশও করেন। শুধু তাই নয়, বারাকপুরের জনপ্রিয় দোকান থেকে কিনে বিরিয়ানিও খান, লোকাল ট্রেনেও চড়েন সেকথা নিজেই ভ্লগেই জানান জ্যোতি। তাঁর ভ্লগে হাওড়া ও দমদম স্টেশন, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজেসহ নানা ছবি দেখা গিয়েছে। বরানগর মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরেও গিয়েছিলেন জ্যোতি। নদিয়ার গেদে সীমান্তর ছবিও দেখা গিয়েছে ভ্লগে। জানা গিয়েছে, একবার নয়। কমপক্ষে চারবার কলকাতায় আসেন জ্যোতি। আর তারপরই পাড়ি দেয় পাকিস্তানে।
দিন যত এগোচ্ছে ততই লাস্যময়ী ইউটিউবারের সম্পর্কে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। ইউটিউবার জ্যোতির বাংলা যোগ নিয়ে একাধিক রহস্যের জট দানা বাঁধছে। শুধু বাংলায় ঘুরতেই এসেছিলেন জ্যোতি নাকি পেছনে রয়েছে অন্য কোনও কারণ? মহানগরের বুকে কি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন? জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য জোগাড়ের চেষ্টায় তদন্তকারীরা। এদিকে, শেওড়াফুলিতে কার আমন্ত্রণে জ্যোতি বাংলায় এসেছিলেন, সে বিষয়ও তদন্তসাপেক্ষ। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 299

Continue Reading

Previous: বাঁদর বাহিনীর হামলার প্রত্যাঘাতে “অপারেশন ম্যাঙ্গো” !  জলপাইগুড়িতে আম নিয়ে হুলুস্থুল
Next: সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন বাবিল, নেপথ্যে কী অন্য কারণ?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.