Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন বাবিল, নেপথ্যে কী অন্য কারণ?

সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন বাবিল, নেপথ্যে কী অন্য কারণ?

Online Desk মে 19, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে সংবাদের শিরনামে উঠে এসেছিলেন বাবিল খান। অভিযোগ এনেছিলেন বহু তারকার নামে। এবার দক্ষিণী পরিচালক সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন ইরফানপুত্র বাবিল। সম্প্রতি একটি সোশাল মিডিয়া পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।
বাবিল লিখেছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এবং সাই রাজেশ স্যার একসময় কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা যা পরিকল্পনা করি তা সব সময় হয় না। আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। সাই রাজেশ এবং তাঁর গোটা টিমের জন্য অনেক শুভকামনা। আমাদের মধ্যে ভালোবাসা রইল। আবার আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে কাজ করাব। আবারও কিছু নতুন কাজ হবে।”
সাই রাজেশের সঙ্গে দু’টি কাজ করেছেন বাবিল। সেগুলি হল – স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘যক্ষী’ এবং ওয়েব সিরিজ ‘ফ্রাইডে নাইট প্ল্যান’। তবে তা সত্ত্বেও দিনকয়েক আগে সাই রাজেশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বাবিল। দাবি করেছিলেন, “আপনার ছবির জন্য জীবনের বছর দুয়েক ত্যাগ করেছি। খুশি করতে চোখের জল লুকিয়েছি। হাতের শিরা কেটেছি। যদিও সে সময় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজেশ। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে বি-টাউনের আরও অনেকের বিরুদ্ধে মুখ খোলেন বাবিল। সোশাল মিডিয়ায় কেঁদে ফেলেন তিনি। একাধিক অভিযোগ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। বাবিলের মা সুতপা অবশ্য তার কয়েকঘণ্টা পর জানান, তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত। মায়ের দাবির কয়েকঘণ্টার মধ্যে আবার সোশাল মিডিয়ায় ফিরেও আসেন বাবিল। বর্তমানে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরফানপুত্র বাবিল।

Post Views: 251

Continue Reading

Previous: ৪ বার কলকাতা সফর, ব্লগের মাধ্যমে তথ্য পাচারের অছিলায় বাংলায় জ্যোতি মালহোত্রা ?
Next: ১৯-এই সর্বোচ্চ ছুঁলো ১০ তরুণ তরুণী ! এনসিসি অভিযাত্রীদের এভারেস্ট জয়

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.