Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১৯-এই সর্বোচ্চ ছুঁলো ১০ তরুণ তরুণী ! এনসিসি অভিযাত্রীদের এভারেস্ট জয়

১৯-এই সর্বোচ্চ ছুঁলো ১০ তরুণ তরুণী ! এনসিসি অভিযাত্রীদের এভারেস্ট জয়

Online Desk মে 19, 2025
NCC-1.jpg

ওঙ্কার ডেস্ক : ঐতিহাসিক মাইলফলকে পৌঁছুল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)। রবিবার তারা জয় করল মাউন্ট এভারেস্ট। দলে ছিল ১০ এনসিসি ক্যাডেট, যার মধ্যে ৫ জন তরুণ ও ৫ জন তরুণী। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ৪ জন অফিসার, ২ জন কমিশনড অফিসার, ১ জন গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টর এবং ১০ জন নন-কমিশনড অফিসার।

নির্বাচিত ক্যাডেটরা সকলেই শিক্ষার্থী। বেছে নেওয়া হয়েছে সারা দেশ থেকে। তাদের কঠোর মনোনয়ন এবং প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রস্তুতির অঙ্গ হিসেবে এভারেস্টের আগে তারা মাউন্ট আবি গামিন অভিযান করে। ১৫ জনের চূড়ান্ত দলটি নির্বাচিত করা হয় সিয়াচেন বেস ক্যাম্পে আর্মি মাউন্টেয়ারিং ইন্সস্টিটিউটে শীতকালীন এবং কারিগরি সংক্রান্ত প্রশিক্ষণের জন্য। কয়েক মাসের প্রশিক্ষণের পরে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য ১০ জন ক্যাডেটকে বেছে নেওয়া হয়।

 

তরুণতম পর্বতারোহীদের নিয়ে গড়া এই দলের গড় বয়স ১৯ বছর। এরাই ছিল সব আকর্ষণের কেন্দ্রে। আরোহণের বিভিন্ন পর্বে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণের সময় তাদের ফিটনেস এবং শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতন। নেপালের শেরপারাও তাদের শারীরিক সক্ষমতা এবং মনোবলের জন্য এনসিসি দলের প্রশংসা করেছে। প্রতিকূল আবহাওয়া এবং গিরিপথ সত্ত্বেও ক্যাডেটরা বিশ্বের সর্বোচ্চ শিখরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং এনসিসির পতাকা উন্মোচন করে জাতীয় গরিমা এবং যুবশক্তির প্রমাণ রেখেছে। এ বছর ৩ এপ্রিল দিল্লি থেকে এই অভিযানের সূচনা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। ২০১৩ এবং ২০১৬-র পরে এনসিসির এটি তৃতীয় মাউন্ট এভারেস্ট আরোহণ।

Post Views: 291

Continue Reading

Previous: সাই রাজেশের ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন বাবিল, নেপথ্যে কী অন্য কারণ?
Next: বাতিল হল পার্বতী বাউলের আমেরিকা কনসার্ট, ভারতে পাঠিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.