Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ওর শেষ না হওয়া কাজ…..’, জুবিন পরিচালিত ছবি নিয়ে কী জানালেন স্ত্রী গরিমা

‘ওর শেষ না হওয়া কাজ…..’, জুবিন পরিচালিত ছবি নিয়ে কী জানালেন স্ত্রী গরিমা

Online Desk সেপ্টেম্বর 25, 2025
jfvjg.png

ওঙ্কার ডেস্ক: শিল্পীর মৃত্যু হলেও তাঁর শিল্পের মৃত্যু হয় না। সেই প্রমান যেন আর একবার দিয়ে গেলেন সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ভাষায় একাধিক গান। তবে এবার গান নয় বরং জুবিন পরিচালিত ছবি পর্দায় মুক্তি পাওয়ার অপেক্ষা।
সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের নতুন ছবির কাজ নিয়ে নাকি ভীষণ উৎসুক ছিলেন গায়ক। জুবিনের স্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন গায়ক-স্বামী জুবিনের ছবি ‘রোই রোই বিনালে’র বাকি থাকা অংশ শেষ করাই এখন স্ত্রী হিসেবে তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আগামী ৩১ অক্টোবর এই ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল। জানা গিয়েছে, ওই দিনেই মুক্তি পাবে ছবি। গরিমা জানিয়েছেন, “জুবিন এই ছবি নিয়ে ভীষণই উৎসাহী ছিল। এটা তাঁর শেষ মিউজিক্যাল ছবি। এই ছবি নিয়ে তাঁর অনেক পরিকল্পনা করেছিল। তাই আমরা এখন ওর শেষ না হওয়া এই কাজ শেষ করতে চাই যতটা তাড়াতাড়ি শেষ করতে চাই।”
উল্লেখ্য, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই ঘটে সেই দুর্ঘটনা! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

Post Views: 184

Continue Reading

Previous: গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে বেধড়ক মারধোর টোটো চালককে ! অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গঙ্গারামপুর থানায় বিক্ষোভ
Next: মাঠে ‘ভারত বিরোধী’ সেলিব্রেশন, আইসিসি রেফারির কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.