Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাঠে ‘ভারত বিরোধী’ সেলিব্রেশন, আইসিসি রেফারির কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে

মাঠে ‘ভারত বিরোধী’ সেলিব্রেশন, আইসিসি রেফারির কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_151829.jpg

ওঙ্কার ডেস্ক : ভারতের বিরুদ্ধ ম্যাচ চলাকালীন বিতর্কিত সেলিব্রেশন করে সমালোচনার মুখে দুই পাক ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং পেসার হ্যারিস রউফ। দুজনের বিরুদ্ধ আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। আর সেই অভিযোগের ভিত্তিতে দুই পাক ক্রিকেটারকে আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে।

গত রবিবার ভারত-পাক ম্যাচ ছিল। সেই ম্যাচে পাক পেসার রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ হাতের ইশারার মাধ্যমে বোঝাতে চান, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে বিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান তিনি। আর এতেই চটে যান ভারতের সমর্থকরা। পর্যবেক্ষকদের মতে, আসলে গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বাহিনী ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছিল বলে দাবি করে। এদিন পাক ক্রিকেটার সেই ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত হাতের ইশারায় বোঝাতে চান।

পাশাপাশি পাক ওপেনার সাহিবজাদা ফারহান সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে একে ৪৭ চালানোর ভঙ্গিমা করেন। ক্রিকেট মাঠে পহেলগাঁওয়ের ঘটনার স্মৃতি ফিরিয়েছেন বলে অভিযোগ নেটিজেনদের। আর এর পরেই ভারতীয় বোর্ডের তরফে আইসিসিকে মেল পাঠিয়ে অভিযোগ জানানো হয়েছে। অন্য দিকে পাক বোর্ডের তরফে সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তানের দাবি, রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক।

Post Views: 105

Continue Reading

Previous: ‘ওর শেষ না হওয়া কাজ…..’, জুবিন পরিচালিত ছবি নিয়ে কী জানালেন স্ত্রী গরিমা
Next: লাদাখে উত্তেজনার নেপথ্যে সোনাম ওয়াংচুকের হিংসাত্মক মন্তব্য, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.