ওঙ্কার ডেস্ক: সিনেমা কিংবা খেলার জন্য নয়, বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। তবে তাঁদের জীবনযাবনে বিশেষ পরিবর্তন নজরে এসেছে সকলের। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে আবারও নজর কাড়লেন অনুষ্কা। পাশে ছিলেন বিরাটও। তবে এদিন শুধুই তারকাজুটির উপস্থিতিকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রেবিন্দু হয়েছে অনুষ্কার গলায় থাকা তুলসী মালা।
সাধারণ অথচ রুচিশীল পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। জাকজমকহীন আউটফিট, খোলা চুল এবং চোখে চশমা সব মিলিয়ে ছিল মেকআপহীন উপস্থিতি, সেলিব্রিটিদের ক্ষেত্রে সচরাচর যা চোখে পড়ে খুবই কম। এক কথায় যাকে বলা চলে নো মেকআপ লুক। সেই ছবিতেই গলায় থাকা তুলসী দানার মালা যেন আলাদা করে সকলের নজর কাড়ছে। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে তুলসী মালা দীর্ঘদিন ধরেই ভক্তি, মানসিক শান্তির প্রতীক হিসেবে পরিচিত। অনুষ্কার গলায় এই মালা দেখা মাত্রই নেটপাড়ায় নানা চর্চা। সম্প্রতিতে একাধিকবার তাঁদের বিভিন্ন আশ্রম কিংবা মন্দিরে দেখা গিয়েছে। কখনও তাঁরা ভজনে মন দিয়েছেন, কখনও আবার মন্দিরে ঈশ্বরের দরজায়। যা দেখে কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, তিনি কি তবে আরও আধ্যাত্মিক জীবনের পথে হাঁটছেন? ভক্তদের মতে, গ্ল্যামারের ভিড়ে থেকেও অনুষ্কার এই সাদামাটা উপস্থিতিই তাঁকে আলাদা করে তুলেছে নায়িকাকে।
অনুষ্কা ও বিরাট বরাবরই জনসমক্ষে সংযত এবং ব্যক্তিগত যথাযথ উত্তর দিয়ে থাকেন। কিন্তু একসঙ্গে তাঁদের দেখা গেলেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস খানিকটা বেড়ে যায়। এদিনও বিমানবন্দরে তাঁদের স্বাভাবিক আচরণ, হাসিমুখ আর শান্ত উপস্থিতি নজর কেড়েছে সকলের। অন্যদিকে, কাজ থেকে নিজেকে খানিকটা দূরে রেখেছেন অনুষ্কা। বর্তমানে তাঁকে কোনও ছবিতে দেখা যায়নি। দুই সুন্তান ও স্বামীকে নিয়ে এখন গুছিয়ে সংসার করছেন তিনি। তবে তাঁর এই নয়া লুক নিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী।
