Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইজরায়েলি পর্যটককে গণধর্ষণ, মার্কিন পর্যটককে খুন, ৩ জনের মৃত্যুদণ্ড দিল আদালত

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণ, মার্কিন পর্যটককে খুন, ৩ জনের মৃত্যুদণ্ড দিল আদালত

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
rape-convict-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর মার্চে এক ইজরায়েলি পর্যটক-সহ দুই মহিলাকে গণধর্ষণ এবং এক মার্কিন পর্যটককে খুনের ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিল আদালত। সোমবার কর্নাটকের কোপ্পাল জেলার এক দায়রা আদালত তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রিপোর্ট অনুসারে, দোষীদের নাম মল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই এবং শরণপ্পা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাম্পির কাছে সানাপুরার তুঙ্গভদ্রা খালের কাছে এই ঘটনা ঘটে। ২০২৫ সালের ৬ মার্চ রাতে তিন ব্যক্তি ওই ইজরায়েলি পর্যটক এবং একজন হোমস্টে অপারেটরকে ধর্ষণ করে বলে অভিযোগ। ২৭ বছর বয়সী ইজরায়েলি মহিলা, ২৯ বছর বয়সী মহিলা হোমস্টে মালিক এবং তিন জন পুরুষ ঘুরতে বেরোন। পর্যটকদলে থাকা ওই তিন পুরুষ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, ওড়িশা এবং মহারাষ্ট্র থেকে এসেছিলেন। তুঙ্গভদ্রা খালের ধারে বসে গিটার বাজিয়ে গান গাইছিলেন তাঁরা। সেই সময় বাইকে চেপে তিন অভিযুক্ত ঘটনাস্থলে এসে পৌঁছান।

অভিযোগ অনুসারে, বাইক আরোহীরা প্রথমে পেট্রোল পাম্পের ঠিকানা জানতে চান। এর পর পর্যটকদের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে পরিস্থিতি আরও খারাপ হয়। অভিযুক্তরা পর্যটকদের উপর হামলা করে। তিন পুরুষ পর্যটকদের খালে ঠেলে ফেলে দেয়। পুরুষ সঙ্গীদের জলে ফেলে দেওয়ার পর অভিযুক্তদের মধ্যে দু’জন হোমস্টে মালিককে ধর্ষণ করে। আরেক জন অভিযুক্ত ইজরায়েলি মহিলাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। হামলাকারীরা পালানোর আগে নির্যাতিতাদের মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
তবে দু’জন পুরুষ পর্যটক সাঁতার কেটে নিরাপদে বেঁচে ফিরলেও মার্কিন পুরুষ পর্যটক জলে ডুবে যান। পরের দিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ধর্ষণের পাশাপাশি খুনের অভিযোগ দায়ের করা হয়।

Post Views: 162

Continue Reading

Previous: ছিমছাম লুক-গলায় তুলসীর মালা!! আলোচনায় “বিরুস্কা”
Next: পথশ্রীতে দুর্নীতি, উত্তাল ঝাড়গ্রামের সাঁকরাইল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.