Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অসুস্থ আশা ভোঁসলে, অবস্থার অবনতিতে আইসিইউ-তে ভর্তি সঙ্গীতশিল্পী

অসুস্থ আশা ভোঁসলে, অবস্থার অবনতিতে আইসিইউ-তে ভর্তি সঙ্গীতশিল্পী

Online Desk এপ্রিল 12, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: টলিউডের পর এবার বলিউডেও দুঃসময়। এবার বলিউডের সঙ্গীত জগতে উদ্বেগের খবর। আচমকাই অসুস্থ হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন তিনি। ১১ এপ্রিল, শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। জানা গিয়েছে বর্তমানে এর্মাজেন্সি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন গায়িকাকে। খবর, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনা করছে তাঁর অগণিত ভক্তরা।
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বাড়িতে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি হওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গিয়েছে, শিল্পীর বাড়ির গৃহকর্মীকে শরীরের অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে পাওয়া খবরে, আশা ভোঁসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসলে জানা গিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে। কিন্তু তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশাল মিডিয়ায় লেখেন, ‘ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার ঠাকুমা আশা ভোঁসলে। আমরা অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। চিকিৎসা চলছে তাঁর। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা ঘটবে, আমরা আপনাদের জানাব।’
উল্লেখ্য, দিন কয়েক আগেও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল আশাকে। আশা ভোঁসলে হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি গায়িকা। ১৯৪৩ সাল থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি হিন্দি-সহ বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। ১৯৭৭ সাল পর্যন্ত তিনি মোট সাতবার ফিলমফেয়ার সম্মানে ভূষিত হন। সঙ্গীতজগতে তাঁর অসাধারণ অবদানের জন্য ২০০০ সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।

Post Views: 114

Continue Reading

Previous: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ব্যর্থের কারণ যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি; জানালেন ইরানের কর্মকর্তারা
Next: চৈত্রের শেষেই হাওয়া বদল, জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার সতর্কতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.