Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “বাড়িতে জামা নেই……?” স্যান্ডো গেঞ্জি পরে ভাইরাল অভিনেতা! নেটদুনিয়ার কটাক্ষের মুখে বরুণ ধাওয়ান

“বাড়িতে জামা নেই……?” স্যান্ডো গেঞ্জি পরে ভাইরাল অভিনেতা! নেটদুনিয়ার কটাক্ষের মুখে বরুণ ধাওয়ান

Online Desk মার্চ 27, 2026
sed.png

ওঙ্কার ডেস্ক: চর্চা আর সমালোচনা মানেই যেন পরিচিত মুখ অথবা অভিনেতা অভিনেত্রীরা। তাঁদেরকেই যেন বিতর্ক পিছু ছাড়েই না, সেই তালিকায় নাম এবার বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের। মাসখানেক আগেই ‘বর্ডার ২’ মুক্তির সময় অভিনয় দক্ষতা নিয়ে তীব্র কটাক্ষের সম্মুখীন হন অভিনেতা। একের পর এক বিতর্ক আর সমালোচনার জেরেই দু’সপ্তাহ আগে অভিনয় থেকে বিরতির ঘোষণাও করেন বরুণ। এবার নতুন বিতর্কে তিনি, রাতের মুম্বইয়ে অন্তর্বাস পরে বেরিয়ে ফের কটাক্ষের মুখে অভিনেতা।
বলিপাড়ার অধিকাংশ তারকা যেখানে ফ্যাশন নিয়ে সচেতন থাকেন, সেখানে বরুণ ধরা দিলেন একেবারেই সহজ-স্বাভাবিক ভঙ্গিতে। বৃহস্পতিবার মুম্বইয়ের রাস্তায় গভীর রাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, বাড়ি থেকে স্যান্ডো গেঞ্জি পরেই বেরিয়ে আসছেন বরুণ ধাওয়ান। সেখানে থাকা পাপারাজ্জিদের ডাকেও তেমন নজর করেননি তিনি। দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যান, তবে তাঁদের সম্পূর্ণ উপেক্ষাও করেননি। চালকের পাশের আসনে বসেই ভিতর থেকে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে হালকা হাসিতে ক্যামেরা বন্দি হন অভিনেতা।
সম্প্রতি তাঁর এই সাধারণ, সাদামাটা মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ বরুণের আচরণের প্রশংসা করেন। তাঁদের মতে, তারকারাও সাধারণ মানুষের মতোই স্বাভাবিকভাবে থাকতে পারেন, তার প্রমাণ এই ভিডিও। তবে নেটদুনিয়ার অন্য কিছুজন আবার পোশাক নিয়েই তীব্র কটাক্ষ করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, “আপনার বাড়িতে কি কোনও জামা নেই?” কেউ বা মনে করিয়ে দেন, “দাদা, বাড়ি থেকে বেরোনোর আগে শার্টটা অন্তত পরে নিতে পারতেন!” বর্তমানে এই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে।

Post Views: 122

Continue Reading

Previous: আমেরিকার বিরুদ্ধে ১০ লক্ষের সেনা বাহিনী প্রস্তুত ইরানে; অন্তরবর্তী দ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে এগিয়ে যুব সমাজ
Next: ইডেনে জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে প্রশ্ন ! বর্ডার গাভাসকার সিরিজের টেস্ট না দিয়ে কেন সান্তনা পুরস্কার ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.