Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতায় হাজির ভাগশ্রী, ভালোবাসার দিন উদযাপন কি জানালেন বলি অভিনেত্রী?

কলকাতায় হাজির ভাগশ্রী, ভালোবাসার দিন উদযাপন কি জানালেন বলি অভিনেত্রী?

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
sde.png

ওঙ্কার ডেস্ক: ভালবাসার আলাদা উদযাপনের দিন হিসাবে বাঙালি তেমনভাবে কোনদিনই বিশেষ পালন করেন না। আগে বাঙালির কাছে সরস্বতী পুজোই ছিল ভ্যালেন্টাইনস ডে। তবে সময়ের সাথে সাথে দিন বদলেছে মানুষের চিন্তাধারায়ও এসেছে পরিবর্তন। এখন প্রায় সকলেই এই সপ্তাহব্যাপী ভ্যালেন্টাইনস ডে পালনে মেতে ওঠেন। কারও কারও মতে ভালবাসার জন্য বা প্রিয় মানুষটিকে একটু স্পেশাল কিছু করলে যদি মন ভালো হয় তাহলে উদযাপনে তেমন আপত্তি নেই, তবে সবদিনই ভালোবাসার জন্য উপযুক্ত। এবার চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে’তেও মেতে উঠেছেন সকলেই, বাদ নেই শহর কলকাতাও। এই বিশেষ দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কলকাতায় আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। ‘টোরান লার্নিং কার্ভ এক্সপার্ট স্পিক’এর উদ্যোগে সম্প্রতি স্যাফরন গেস্ট হাউসে অনুষ্ঠিত হল ‘ভ্যালেন্টাইন ডে স্পেশাল’ ইন্টার্যাযক্টিভ সেশন।
‘লাভ ইয়োরসেলফ…দিস ভ্যালেন্টাইন’ মূলত এই বার্তাকে সামনে রেখেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ‘ম্যানে পেয়ার কিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী এবং তাঁর সঙ্গ দিতে হাজির হয়েছিলেন টলিউডের অন্যতম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, তথা প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ভাগ্যশ্রী সাংবাদিকদের প্রশ্নে জানান নিজেকে ভালবাসা অতন্ত্য জরুরী। আলাদা করে ভালবাসার দিন তিনি উদযাপন করেন না, তাঁর স্বামী যে দিন গোলাপ-লকলেট দেন সেদিনই উদযাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সম্পাদক, কলামিস্ট ও বক্তা জীনা মিত্র বণিক। ভালোবাসার দিনে নিজেকে ভালোবাসার বার্তা দিতেই এই বিশেষ আয়োজন উদ্যোক্তাদের।

Continue Reading

Previous: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসবিদ ইরফান হাবিবকে লক্ষ্য করে হামলার চেষ্টা
Next: প্রকাশ্যে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিরিজের ফার্স্ট লুক, হইচই’এ আসছে ‘ঠাকুমার ঝুলি’

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.