Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসবিদ ইরফান হাবিবকে লক্ষ্য করে হামলার চেষ্টা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসবিদ ইরফান হাবিবকে লক্ষ্য করে হামলার চেষ্টা

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
irfan-habib.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিবকে লক্ষ্য করে হামলার চেষ্টা দিল্লি বিশ্ববিদ্যালয়ে। দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে আক্রমণ করে। ৯৪ বছর বয়সি ইতিহাসবিদ যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় জলভর্তি বালতি ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

রিপোর্ট অনুসারে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন আইসা এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। কলা বিভাগের ভবনের সামনে সেই পিপল‌স লিটারেচার ফেস্টিভ্যাল চলছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন ইতিহাসবিদ। সেখানে বক্তৃতা দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কেউ জলভর্তি বালতি ছুঁড়ে দেয়। এর ফলে প্রবীণ ইতিহাসবিদের গা ভিজে যায়। হাবিব বলেন, ‘পড়ুয়াদের সামনে কিছু বলার জন্য আমাকে ডাকা হয়েছিল। প্রায় ২০০ ছাত্রছাত্রী ছিল। ২০ মিনিট ধরে বলেছি। সেই সময় পিছনের পাঁচিল থেকে আমার দিকে জল ভর্তি বালতি ছুঁড়ে দেন কেউ। কয়েক সেকেন্ডের জন্য আমি অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তার পরেও আবার আমি বলেছি।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় এমন জায়গা যেখানে নানা মতামত আসবে। সমালোচনা হতে পারে। কিন্তু সমস্ত মতামতকেই সম্মান জানানো উচিত।’

এই ঘটনার পিছনে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রয়েছে বলে অভিযোগ আইসার। যদিও এবিভিপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দিল্লি রাজ্য সম্পাদক সার্থক শর্মা এ বিষয়ে বলেন, ‘আমাদের সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন। বাম সংগঠন মানেই ভুয়ো খবর ছড়ানোতে পারদর্শী।’

Post Views: 176

Continue Reading

Previous: ‘গোপনীয়তার অধিকার অবাধ নয়’, ডিজিটাল প্রমাণ নিয়ে বড় নির্দেশ ছত্তিসগড় হাইকোর্টের
Next: কলকাতায় হাজির ভাগশ্রী, ভালোবাসার দিন উদযাপন কি জানালেন বলি অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.