Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গোপনীয়তার অধিকার অবাধ নয়’, ডিজিটাল প্রমাণ নিয়ে বড় নির্দেশ ছত্তিসগড় হাইকোর্টের

‘গোপনীয়তার অধিকার অবাধ নয়’, ডিজিটাল প্রমাণ নিয়ে বড় নির্দেশ ছত্তিসগড় হাইকোর্টের

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
chhattisgarh-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: বিবাহ সংক্রান্ত বিরোধ মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে হোয়াটসঅ্যাপের চ্যাট। শুধু তাই নয়, এ ক্ষেত্রে কল রেকর্ডিং-সহ ব্যক্তিগত ইলেকট্রনিক যোগাযোগও ব্যবহার করা যেতে পারে বলে নির্দেশ দিল ছত্তিসগড় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, গোপনীয়তার অধিকার অবাধ নয়।

বিবাহ সংক্রান্ত জটিলতা মামলার শুনানি ছিল বিচারপতি শচীন সিং রাজপুতের বেঞ্চে। সেই মামলায় ইলেকট্রনিক প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে বিচারপতি রাজপুত বলেন, গোপনীয়তার অধিকার অবাধ নয়; এটি ন্যায় বিচারের অধিকারের সঙ্গে ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। ঠিক কী নিয়ে মামলা? রিপোর্ট অনুসারে রায়পুরের এক বাসিন্দা পারিবারিক আদালতে তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। স্বামী বলেন তাঁর অভিযোগ প্রমাণের জন্য স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য ব্যক্তির সঙ্গে কল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আদালতের কাছে অনুমতি চান তথ্য রেকর্ডে নেওয়ার জন্য। যদিও ওই মহিলা স্বামীর আবেদনে তীব্র আপত্তি জানান। তিনি অভিযোগ করেন, তাঁর ফোন হ্যাক করে তথ্য সংগ্রহ করা হয়েছে, যা গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে। যদিও পারিবারিক আদালত স্বামীর আবেদন গ্রহণ করে। যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান স্ত্রী।

বিচারপতি রাজপুত বলেন, ‘সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে গোপনীয়তার অধিকার গুরুত্বপূর্ণ, কিন্তু অবাধ নয়। ন্যায় বিচারের অধিকারও বিচার ব্যবস্থার একটি মৌলিক উপাদান। যদি কেবল গোপনীয়তার ভিত্তিতে প্রাসঙ্গিক প্রমাণ আটকে রাখা হয়, তাহলে আদালত সত্যে পৌঁছাতে সক্ষম হবে না।’

Post Views: 178

Continue Reading

Previous: পার্টি থেকে ফেরার পথে পরপর ৫ জনকে ধাক্কা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গাড়ির, মৃত্যু এক জনের
Next: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসবিদ ইরফান হাবিবকে লক্ষ্য করে হামলার চেষ্টা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.