Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পার্টি থেকে ফেরার পথে পরপর ৫ জনকে ধাক্কা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গাড়ির, মৃত্যু এক জনের

পার্টি থেকে ফেরার পথে পরপর ৫ জনকে ধাক্কা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গাড়ির, মৃত্যু এক জনের

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ফেয়ার ওয়েল পার্টি থেকে ফেরার পথে পরপর পাঁচ জনকে ধাক্কা দ্বাদশ শ্রেণীর ছাত্রের গাড়ির। ঘটনার ফলে এক ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও চার জন। উত্তরপ্রদেশের লখনউতে এই ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘাতক গাড়ির চালক ওই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ছাত্রের নাম গৌরব সিং। ২১ বছর বয়স তার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:০০ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই পড়ুয়া। পরে পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং তাকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দ্রুত গতিতে আসা গাড়িটি প্রথমে দাঁড়িয়ে থাকা একটি দু চাকার গাড়িতে ধাক্কা মারে। যাতে এক জন বসে ছিলেন। ধাক্কার অভিঘাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর পর আরও চার জনকে ধাক্কা দেয় গাড়িটি। জখমদের নাম আরমান, সাধনা প্যাটেল, তাঁর মা মীনা দেবী এবং সাধনার ছয় বছর বয়সী ছেলে দীক্ষিত। এর পরে গাড়িটি একটি ই-রিকশা এবং একটি অটোকে ধাক্কা দেয়। ই-রিকশা চালক অবধ বিহারী জখম হন ধাক্কার অভিঘাতে। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিশকেও গোটা বিষয়টি জানান।

গুরুতর জখম অবস্থায় দীক্ষিতকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিশু কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। বিষয়টি নিয়ে লখনউয়ের এসিপি রজনীশ ভার্মা বলেন, আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্তদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হবে।

Post Views: 208

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণ কান্ডে জইশের নিযুক্তের রিপোর্টকে স্বাগত জানিয়েছে ভারত
Next: ‘গোপনীয়তার অধিকার অবাধ নয়’, ডিজিটাল প্রমাণ নিয়ে বড় নির্দেশ ছত্তিসগড় হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.