Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুঞ্জন সরিয়ে অবশেষে সিলমোহর সম্পর্কে, বিজয়–রশ্মিকার অনুরাগীদের জানিয়ে দিলেন ‘বিরোশে’র বিয়ে

গুঞ্জন সরিয়ে অবশেষে সিলমোহর সম্পর্কে, বিজয়–রশ্মিকার অনুরাগীদের জানিয়ে দিলেন ‘বিরোশে’র বিয়ে

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
vfth.png

ওঙ্কার ডেস্ক: রাজকীয় বিয়ের জল্পনায় এবার সত্যিকারের সিলমোহর। এ যাবতকাল সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মান্দানা অবশেষে জানিয়ে দিলেন তাঁরা বসতে চলেছেন বিয়ে পিঁড়িতে। সম্প্রতি প্রকাশ্যে এল সেই ঘোষণা, আর সঙ্গে ফ্যানদের উদ্দেশে তাঁদের নতুন পরিচয় ‘বিরোশ।
বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো ছলছিল, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় বন্দোবস্তে পরিণয় সেরে ফেলতে চলেছেন দক্ষিণের এই অন্যতম হিট জুটি। গুঞ্জনেই এতদিন সীমাবদ্ধ থাকলেও, এবার নিজেরাই দিলেন ভালবাসায় সিলমোহর। বিজয়–রশ্মিকার বার্তা, ‘আমরা কিছু পরিকল্পনা করার বা সিদ্ধান্ত নেওয়ার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। অনেক ভালবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।’ তাই নিজেদের জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠানের নামও রাখলেন ‘বিরোশে’র বিয়ে। অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘তোমরা আমাদেরই অংশ। তাই এই মুহূর্ত তোমাদেরও। ভালবাসা আর আলিঙ্গন রইল।’
সম্পর্কে সিলমোহর দিলেও বিয়ের দিনক্ষণ, ঠিকানা বা অনুষ্ঠানসূচি নিয়ে মুখ খোলেননি তাঁরা। শোনা যাচ্ছে, পরিণয়ের আসর ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা, ক্যামেরায় কড়া নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের প্রীতিভোজের একটি সম্ভাব্য আমন্ত্রণপত্র, যেখানে উল্লেখ রয়েছে ৪ মার্চ হায়দরাবাদে হবে সেই অনুষ্ঠান। উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দমের সেটেই প্রথম দেখা হয়েছিল দু’জনের। পরে একসঙ্গে অভিনয় করেছেন ‘ডিয়ার কমরেডে’ ছবিতে। আর সেই থেকে শুরু প্রেমের গুঞ্জন। বহুবার প্রকাশ্যে এসেছেন একসঙ্গে, একাধিক সাক্ষাৎকারে একে অপরকে জীবনের ‘স্পেশাল’ মানুষ হিসাবে আখ্যাও দিয়েছেন। গত ৩ অক্টোবর তাঁদের বাগদান সেরে ফেলার খবরও সামনে আসে। এতদিন লুকোনো সেই গল্প অবশেষে সামনে এল তাদেরই হাত ধরে।

Post Views: 159

Continue Reading

Previous: টাকা দিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা! কাকদ্বীপে শোরগোল, ‘অবৈধ ভোটার বাদ গেলে কিছু বলার নেই’, মন্তব্য বিধায়কের
Next: মুসলিম হওয়ায় কম্বল বিতরণ করেও কেড়ে নিলেন বিজেপি বিধায়ক!

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.