Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুসলিম হওয়ায় কম্বল বিতরণ করেও কেড়ে নিলেন বিজেপি বিধায়ক!

মুসলিম হওয়ায় কম্বল বিতরণ করেও কেড়ে নিলেন বিজেপি বিধায়ক!

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
bjp-mla.jpg

ওঙ্কার ডেস্ক: কম্বল বিতরণ অনুষ্ঠানেও ধর্মীয় বিভাজন! বেছে বেছে মুসলিম মহিলাদের বাদ দিয়ে কম্বল বিতরণ করার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম সুখবীর সিং জৌনাপুরিয়া। তিনি প্রাক্তন সাংসদ।

রিপোর্ট অনুসারে, প্রাক্তন সাংসদ মুসলিম মহিলাদের কম্বল দিয়েও ফিরিয়ে নিয়েছেন। তাঁর মন্তব্য, ‘যাঁরা মোদীকে গালি দেন’ তাঁদের কম্বল নেওয়ার অধিকার নেই। ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে জৌনাপুরিয়াকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার কথা শুনুন, যারা প্রধানমন্ত্রী মোদীকে গালি দেন তাদের কম্বল নেওয়ার কোনও অধিকার নেই। যদি আপনার খারাপ লাগে তাহলেও আমার কিছু করার নেই।’ সুকরন খান নামে এক মহিলা সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিজেপি নেতা সকলকে কম্বল বিতরণ করছিলেন। হঠাৎ, তিনি তাঁর কর্মীদের আমাদের নাম নোট করতে বলেন। আমরা যখন তাঁকে আমাদের নাম বলি, তখন তিনি রেগে যান। কারণ আমরা মুসলিম এবং সঙ্গে সঙ্গে আমাদের কম্বল ফিরিয়ে নেন।’

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের সাংসদ হরিশ চন্দ্র মীনা সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, জৌনাপুরিয়া মহিলাদের নাম জিজ্ঞাসা করছেন এবং তাঁদের পরিচয় জানার পর, তাঁর সহকারীদের কম্বল না দেওয়ার নির্দেশ দিচ্ছেন। মহিলাদের চলে যেতে বলছেন ওই বিজেপি নেতা। সেই সঙ্গে তাঁর সাফাই, খারাপ লাগলেও কিছু যায় আসে না। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।

Post Views: 165

Continue Reading

Previous: গুঞ্জন সরিয়ে অবশেষে সিলমোহর সম্পর্কে, বিজয়–রশ্মিকার অনুরাগীদের জানিয়ে দিলেন ‘বিরোশে’র বিয়ে
Next: দিল্লিতে নাশকতার ছক, লালকেল্লা ও বিধানসভায় জোড়া বোমা হামলার হুমকি

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.