Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে নাশকতার ছক, লালকেল্লা ও বিধানসভায় জোড়া বোমা হামলার হুমকি

দিল্লিতে নাশকতার ছক, লালকেল্লা ও বিধানসভায় জোড়া বোমা হামলার হুমকি

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
lal.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজধানীতে বড় নাশকতার ছক। লালকেল্লা-সহ দিল্লি বিধানসভায় বোমা হামলার হুমকি। সোমবার সকালে দিল্লির একাধিক স্কুলেও বিস্ফোরণের হুমকি দিয়ে আসে ই-মেল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। দিল্লি জুড়ে জারি হাই অ্যালার্ট।
সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষের কাছে আসে হুমকি বার্তা। ই-মেলটি একটি খালিস্তানি গোষ্ঠীর নাম করে পাঠানো হয়েছে। মেল আসার পরই তৎপর হয়েছে দিল্লি পুলিশ। জোরকদমে চলছে তল্লাশি। স্কুল গুলো থেকে শুরু করে লাল কেল্লা ও দিল্লি বিধানসভায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বার বার রাজধানীতে বোমা বিস্ফোরণের হুমকি মেল আসছে। এর আগেও রাজধানীর একাধিক স্কুলে হুমকি মেল এসেছিল। তড়িঘড়ি সরানো হয়েছিল পড়ুয়াদের। হুমকি পাওয়া স্কুল চত্বরে তল্লাশি চালিয়েছিল পুলিশ। যদিও পরে জানা যায় সেই সব মেল ভুয়ো।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে লালকেল্লার সামনে গাড়ি-বিস্ফোরণ হয়। গাড়ি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের জেরে পরপর তিনটি গাড়িতে আগুন ধরে যায় বলে পুলিশ সূত্রে খবর মিলেছিল। ঘটনাচক্রে ওই একই দিনে অর্থাৎ লাল্কেল্লার সামনে বিস্ফোরণের দিনই দিল্লি সংলগ্ন হরিয়ানার ফরিদাবাদ থেকে ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বিস্ফোরক উদ্ধার হয়। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছিল। আবারও লালকেল্লায় বোমা বিস্ফোরণের হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।

Post Views: 113

Continue Reading

Previous: মুসলিম হওয়ায় কম্বল বিতরণ করেও কেড়ে নিলেন বিজেপি বিধায়ক!
Next: নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১৮, চলছে উদ্ধারকার্য

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.