Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১৮, চলছে উদ্ধারকার্য

নেপালে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১৮, চলছে উদ্ধারকার্য

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
nepal-bus.png

ওঙ্কার ডেস্ক: রবিবার রাতে নেপালের পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে একটি যাত্রী বাহী বাস নদীর জলে পরে যায়। ঘটনায় এখনও পর্যন্ন ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের মধ্যে অনেকের অবস্থা গুরতর।
পুলিশ জানিয়েছে, বাসটি পোখরা থেকে কাঠমান্ডু-র উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝরাতে ধাদিং জেলা-র অন্তর্গত বেনিঘাট রোরাং এলাকার কাছে এসে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও অন্ধকারের কারণে চালক সঠিকভাবে গাড়ি সামলাতে পারেননি। এরপরই বাসটি সোজা গিয়ে পড়ে ত্রিশুলি নদী-তে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ, নেপাল আর্মি এবং আর্মড পুলিশ ফোর্স-এর উদ্ধারকারী দল। রাতভর চলে তল্লাশি ও উদ্ধারকাজ। নদীর প্রবল স্রোত উদ্ধারকার্যে বাধা সৃষ্টি করে। বহু যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন বলে প্রশাসন সূত্রে খবর। মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত গতি, রাস্তার খারাপ অবস্থা বা যান্ত্রিক ত্রুটি সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, পাহাড়ি রাস্তা ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে নেপালে প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে পৃথ্বী হাইওয়ে-র মতো ব্যস্ত সড়কে নিরাপত্তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নেপালের প্রশাসনিক কর্তারা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

Post Views: 167

Continue Reading

Previous: দিল্লিতে নাশকতার ছক, লালকেল্লা ও বিধানসভায় জোড়া বোমা হামলার হুমকি
Next: পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দূতাবাসের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.