Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • একান্তে হানিমুনে নয়, ট্রেন্ড থেকে সরে থাইল্যান্ডে ‘বাডিমুন’এ বিজয়-রশ্মিকা

একান্তে হানিমুনে নয়, ট্রেন্ড থেকে সরে থাইল্যান্ডে ‘বাডিমুন’এ বিজয়-রশ্মিকা

Online Desk মার্চ 26, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল হন অনুরাগীরা। তেমনই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও থাকে নানান আগ্রহ। তারকাদের বিয়েতে এলাহি আয়োজন থেকে শুরু করে মধুচন্দ্রিমায় ব্যয়বহুল জায়গায় ভ্রমণ সবেতেই নজর রাখেন ভক্তরা। তবে চিরাচরিত ট্রেন্ডে থেকে সরে নবদম্পতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বেছে নিলেন নতুন কিছু। বিয়ের পরে মধুচন্দ্রিমাতেও প্রচলিত নিয়মের বিপরীতে হাঁটতে দেখা গেল তাঁদের। ‘হানিমুন’-এর বদলে বেছে নিলেন ‘বাডিমুন’।
সাধারণত, ভারতীয় বিয়ে মানে দিন পাঁচেকের বিষয় থাকেই। সেই সঙ্গে আত্মীয়-পরিজনের সমাগম। তাই ক’টা দিন নিভৃতে, একান্তে সময় কাটাতে মধুচন্দ্রিমায় যান নবদম্পতিরা। বিজয়-রশ্মিকাও একইভাবে বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন। কিন্তু তার পরেও একা একা মধুচন্দ্রিমায় না গিয়ে তাঁদের দেখা গেল ‘বাডিমুন’-এ যেতে। থাইল্যান্ডের কো-সামুই দ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন তাঁরা। সঙ্গে ছিলেন বিজয় ও রশ্মিকার ‘বাডি’ ওরফে তাঁদের বন্ধুরা।

এ প্রসঙ্গে অভিনেত্রী রশ্মিকা জানান, ‘‘আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে, পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মৃতি তৈরি করা। যেখানে সকলে একসঙ্গে সময় কাটানো যাবে। ঘুরতে যাব, খেলব, পুলে আনন্দ করব, একসঙ্গে সবাই সূর্যাস্ত দেখব, নানা ধরনের খাবার খাব। যেখানে অন্য কোনও চিন্তাভাবনা থাকবে না।’’ পাশাপাশি বিজয়ও বরাবরই লোকজন নিয়ে থাকতেই ভালবাসেন। বর্তমানে থাইল্যান্ডের দ্বীপে সময় কাটাতে ব্যস্ত নবদম্পতি।

Continue Reading

Previous: ইরান যুদ্ধের আবহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন মোদী
Next: এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার, খবর কমিশন সূত্রে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.