Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরান যুদ্ধের আবহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন মোদী

ইরান যুদ্ধের আবহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন মোদী

Online Desk মার্চ 26, 2026
modi.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছ। গোটা বিশ্বে জ্বালানি উদ্বেগ তৈরি হয়েছ। বুধবারই পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকের পর এবার শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধের ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর কার্যালয় মারফত জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের আবহে গোটা দেশের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তবে পশ্চিমবঙ্গ-সহ যে সমস্ত রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই সমস্ত রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন না। নির্বাচন হতে চলেছে এমন রাজ্যগুলির মুখ্যসচিবদের জন্য পরে একটি পৃথক বৈঠকের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
ইরান যুদ্ধের ফলে এলপিজি গ্যাস সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রস্তুতি, সরবরাহ শৃঙ্খল ও বিদেশে বসবাসরত ভারতীয়দের সুরক্ষা নিয়ে আলোচনা হবে বৈঠকে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা। দেশের প্রশাসনিক প্রধান তুলেছিলেন করোনা মহামারীর পর্ব। ওই সময় কেন্দ্র ও রাজ্য মিলিত ভাবে কাজ করেছিল। সেই যৌথ কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে কোনও বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার।

Post Views: 127

Continue Reading

Previous: ভোট প্রচারে গৌতম দেব – রাজু বিস্তা তরজা
Next: একান্তে হানিমুনে নয়, ট্রেন্ড থেকে সরে থাইল্যান্ডে ‘বাডিমুন’এ বিজয়-রশ্মিকা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.