Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট প্রচারে গৌতম দেব – রাজু বিস্তা তরজা

ভোট প্রচারে গৌতম দেব – রাজু বিস্তা তরজা

Online Desk মার্চ 26, 2026
WhatsApp-Image-2026-03-26-at-6.04.38-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের এক নাবালিকার প্রেমঘটিত কারণে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে প্রচার বন্ধ রেখে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। দু’দিন ধরে তিনি ওই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। আর তার জায়গায় প্রচার সারছেন সাংসদ রাজু বিস্তা। এদিনও শিলিগুড়ির মহাবীরস্থানে শঙ্কর ঘোষের হয়ে প্রচার সারেন সাংসদ। আর সেখানেই ভাঙা ভাঙা বাংলাতেই গৌতম দেবের প্রশংসা করেও কটাক্ষ করেন তিনি। রাজু বিস্তা বলেন, “গৌতমদা ভালো মানুষ। কিন্তু তিনি চলবেন না। ৪০ বছর রাজনৈতিক জীবন তার। তারপরেও এখন প্রচার করতে হচ্ছে তাকে। আমার সঙ্গে গৌতমদার সম্পর্ক ভালো। কিন্তু তিনি শহর চালাতে পারছেন না। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।”
পালটা গৌতম দেব বলেন, “রাজু বাংলা বলতে শিখেছে ভালো লাগলো শুনে। দলের এজেন্ডা অনুযায়ী কথা বলে। আমি শহরের অভিভাবক। রাজুর সঙ্গে ২৩ তারিখ আর ফলাফলের দিন কথা হবে।”
২৬ এর বিধানসভা নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। জোর প্রচারে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। আর প্রচারে গিয়েও বিপক্ষের প্রার্থী বা নেতাদের কটাক্ষ কিংবা আক্রমণ করতে ছাড়ছে না কেউই। আর এবার তেমনি শোনা গেল শিলিগুড়ির রাজনৈতিকমহলে।

Post Views: 84

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যের অশান্তির জেরে ব্যপক ব্যাহত বিশ্ববানিজ্য; কলকতা বন্দরেরও এক অবস্থা
Next: ইরান যুদ্ধের আবহে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন মোদী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.