Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে চার হাত এক হল, বিয়ের পরেই এক ফ্রেমে ধরা দিলেন বিজয়-রশ্মিকা

অবশেষে চার হাত এক হল, বিয়ের পরেই এক ফ্রেমে ধরা দিলেন বিজয়-রশ্মিকা

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অপেক্ষার অবসান ঘটেছে ইতিমধ্যেই। সদ্য বিয়ে সারলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দুই রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। সেই বিয়ের ছবি, অনুষ্ঠান এবং তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ঘিরে অনুরাগীদের কৌতূহল এখনও বর্তমান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন মহল, সর্বত্রই এখন তাঁদের বিয়ের রেশ। আর নিজেদের সেই বিশেষ মুহুর্তের ছবি শেয়ার করলেন খোদ দম্পতিরাই।
অন্যদিকে, এই সব কিছুর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি স্ক্রিনশটে দেখা গিয়েছে, দু’জনের উইকিপিডিয়া পাতায় বৈবাহিক সিঙ্গল-এর বদলে ‘spouse’ হিসেবে একে অপরের নাম যুক্ত হয়েছে, সঙ্গে উল্লেখ রয়েছে ২০২৬ সাল বিয়ের বছর। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ। তাঁদের গোটা বিয়ের অনুষ্ঠান জুড়ে রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই তাঁদের রীতির ছোঁয়া নিয়ে মেতে উঠেছে দুই পরিবার।
বিয়ের আসর থেকে নানা ছবি ভাইরাল হয়েছে। উল্লেখ্য, তারকা যুগলের বিয়ের মেনুতে থাকবে খাঁটি দক্ষিণী খাবার-দাবার। ওয়েলকাম ড্রিংকে ছিল নারকেল জল। ভূরিভোজ হবে আয়োজন হয়েছিল কলাপাতায়। তালিকায় ছিল নানা সুস্বাদু খাবার হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ, নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। পাশাপাশি রশ্মিকার তরফে থাকছে কুর্গ ও পান্ডি কারি, শেষ পাতে মাইশোর পাকের মিষ্টি। জমজমাট হয়ে উঠেছিল বিয়ের আসর। বিয়ে সেরেই সদ্য-ই ক্যামেরা বন্দি হয়েছেন দুজনে। এক ফ্রেমে লাজুক মুখে ধরা দিয়েছেন ‘বিরোশ’।

Post Views: 23

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি পদে ইস্তফার ৭ মাস পর মুখ খুললেন ধনকড়
Next: পাকিস্তান সেনার হামলায় তালিবানি শীর্ষনেতা হিবাতুল্লাহ মৃত্যু নিয়ে জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.