Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আসছে মেট গালা ২০২৬, ‘বেবি বাম্প’ সঙ্গে নিয়েই রেড কার্পেটে হাঁটবেন দীপিকা পাডুকোন?

আসছে মেট গালা ২০২৬, ‘বেবি বাম্প’ সঙ্গে নিয়েই রেড কার্পেটে হাঁটবেন দীপিকা পাডুকোন?

Online Desk মে 1, 2026
sde.png

ওঙ্কার ডেস্ক: ফ্যাশন দুনিয়ার নজর এখন মেট গালা ২০২৬-এর দিকে। প্রতিবারের মতো এবারও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের লাল গালিচায় বসতে চলেছে সেই মেলা। বিদেশের মাটিতে এবারও একঝাঁক তারকার সমাগম হতে চলেছে, যার তালিকায় রয়েছে বেশ কিছু বড় চমক।
এবার চর্চায় রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে, ‘প্রেগন্যান্সি গ্লো’ নিয়ে দীপিকা নাকি এবার মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর পড়েনি দীপিকার তরফে। তবে মেট গালার রেড কার্পেটে যদি দীপিকা হাঁটেন তাহলে মাতৃত্বকালীন ফ্যাশনে তিনি যে নতুন কোনও ট্রেন্ড তৈরি হবে, তা বলাই চলে। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, বলিউডের পরিচালক, প্রযোজক করণ জোহরও এবার মেট গালায় আমন্ত্রণ পেয়েছেন। ফ্যাশন নিয়ে করণের সচেতনতা বেশ জনপ্রিয়। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর উপস্থিতি বলিপাড়ার গ্ল্যামারকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলেই সকলের অনুমান। এছাড়াও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার নাম তো রয়েইছে, যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও নাকি এবারের চমক হিসেবে থাকতে পারেন আম্বানি পরিবারের সদস্য ঈশা আম্বানি।
প্রসঙ্গত, ২০২৫ সালে মেট গালায় ‘বেবি বাম্প’ প্রকাশ্যে এনে অভিনেত্রী কিয়ারা আদবানি সকলকে চমকে দিয়েছিলেন। তাঁর লুক নজর কেড়েছিল সকল দর্শক মহলের। অনুরাগীদের প্রশংসায় ভেসেছিলেন নায়িকা। এবার সেই তালিকায় দীপিকা পাড়ুকোন। দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি নিয়ে লাল গালিচায় কেমনভাবে ধরা দেন তিনি, এখন সেই আলোচনাই তুঙ্গে।

Post Views: 120

Continue Reading

Previous: ইসলামাবাদে রহস্যঘেরা হামলায় নিহত হিজবুলের শীর্ষ জঙ্গি সাজ্জাদ আহমেদ খান
Next: ফের ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প! ৬৫০০ টন গোলাবারুদ পাঠানো হয়েছে ইজরায়েলে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.