Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও বড়পর্দায় সদলবলে ফিরছেন ‘কাকাবাবু’, কবে আসছে নতুন ছবি?

আবারও বড়পর্দায় সদলবলে ফিরছেন ‘কাকাবাবু’, কবে আসছে নতুন ছবি?

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
dy.png

ওঙ্কার ডেস্ক: ফের ২০২৭ সালে কাকাবাবু ফিরছেন বড়পর্দাতে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’এর তরফে। ‘বিজয়নগরের হিরে’র পরে এবার কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরতে চলেছেন ‘ভয়ংকর সুন্দর’এর গল্প নিয়ে। অনুরাগী ও দর্শকের অগাধ ভালবাসার পর তাদের উপহার হিসাবে এই ছবির ঘোষণা, জানিয়েছে সংস্থা।
জানা গিয়েছে ‘ভয়ংকর সুন্দর’ ছবির পরিচালনার দায়িত্বও সামলাবেন চন্দ্রাশিস রায়। পরিচালক এই ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা নির্মাতাদের। সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে পেয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “কাকাবাবু শুধু চরিত্র নয়। কাকাবাবু একটি অনুভূতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে গেঁথে রয়েছে। চতুর্থ ছবির পরেও দর্শকের তরফে যে ভালবাসা পেয়েছি তা হৃদয় স্পর্শ করেছে গোটা টিমকে। দর্শকের মাঝে দাঁড়িয়ে পরের ছবির ঘোষণা, গোটা মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি মুক্তি পেয়েছে জানুয়ারি মাসে। তার পরে একাধিক প্রেক্ষাগৃহে পৌঁছে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন ছবির কলাকুশলীরা। তখনই আবারও প্রশ্ন জেগেছে “পরের কাকাবাবু কবে আসবে?” সেখান থেকেই নতুন ছবির ঘোষণা, তাও দর্শকের মাঝে দাঁড়িয়ে। ছবির নাম ঘোষণা হলেও আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে জানান গিয়েছে এবারের ছবি তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপটে।

Post Views: 80

Continue Reading

Previous: মেসি-কাণ্ডে টিকিটের টাকা কবে ফেরত পাবেন? এখনও প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা
Next: কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.