Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন ফরম্যাটে নতুন গল্প, তিন অভিনেত্রীকে নিয়ে সিরিজ আসছে ‘ফেয়ারি খেল’

নতুন ফরম্যাটে নতুন গল্প, তিন অভিনেত্রীকে নিয়ে সিরিজ আসছে ‘ফেয়ারি খেল’

Online Desk এপ্রিল 20, 2026
WhatsApp-Image-2026-04-19-at-4.02.19-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: বর্তমান ডিজিটাল যুগে নতুন ফরম্যাটে গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই ধারাতেই তৈরি হয়েছে নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ ‘ফেয়ারি খেল’! ‘সল সেন্স’ প্রযোজিত এই সিরিজটি পরিচালনা করেছেন দীপঙ্কর দে।
সিরিজে দেখা যাবে টেলিভিশনের বেশ কয়েকজন পরিচিত নায়িকাদের, তাঁদের মধ্যে রয়েছে শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ আর একটু ম্যাজিক এই চার উপাদানকে কেন্দ্র করেই গল্প এগোবে নিজের ছন্দে। এই সিরিজ প্রসঙ্গে ঐন্দ্রিলা বসু জানান, “‘ফেয়ারি খেল’ নামটির মধ্যেই রয়েছে জাদু। গল্পে পাঁচটি চরিত্র ঘটনাচক্রে একে অপরের জীবনে জড়িয়ে পড়ে এবং তাদের জীবনে নানা পরিবর্তন আসে। অমীমাংসিত বিষয়গুলির সমাধান খুঁজে পাওয়াই এই সিরিজের মূল আকর্ষণ। ঝগড়া, ভালোবাসা, খুনসুটি ও বিচ্ছেদের সঙ্গে মিশেছে সামান্য ম্যাজিক।” আরেক অভিনেত্রী শ্যামৌপ্তির কথায়, “এটি আমাদের কাছে খুবই ব্যক্তিগত একটি কাজ। অভিনয়ের পাশাপাশি কস্টিউম, সেট ও সম্পাদনায়ও আমরা সক্রিয়ভাবে অংশ নিয়েছি।” অন্যদিকে ঐশ্বর্যের কথায়, “‘ফেয়ারির খেল’ আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে কাজ করলে একটা আলাদা পজিটিভিটি থাকে, আর এই প্রজেক্টে সেটা পুরোপুরি ছিল।
সব মিলিয়ে ‘ফেয়ারির খেল’ দর্শকদের জন্য নিয়ে আসছে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতাদের আশা, এই সিরিজ দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং ডিজিটাল কনটেন্টে এক নতুন দিশা দেখাবে।

Post Views: 133

Continue Reading

Previous: মহানগরে আসতে পারে দুইশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী; তৎপরতা লালবাজারের
Next: নির্বাচনী দায়িত্ব পালনের মাঝে একাধিক কর্মীকে বদলি বিশ্বভারতীর, কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ কমিশনের কাছে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.