Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনী দায়িত্ব পালনের মাঝে একাধিক কর্মীকে বদলি বিশ্বভারতীর, কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ কমিশনের কাছে

নির্বাচনী দায়িত্ব পালনের মাঝে একাধিক কর্মীকে বদলি বিশ্বভারতীর, কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ কমিশনের কাছে

Online Desk এপ্রিল 20, 2026
visva-bharati.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে আদর্শ আচরণবিধি আগেই জারি হয়ে গিয়েছে। সরকারি আধিকারিকদের নির্বাচনী দায়িত্ব অর্পণও হয়ে গিয়েছে। এই আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিক্ষা প্রতিষ্ঠানটির কর্মী ও অধ্যাপকদের একাংশ। অভিযোগ, ভোটের মুখে একাধিক কর্মী ও অধ্যাপকদের বদলির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে নালিশ জানিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, ইমেল মারফত জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানিয়েছেন কর্মীরা। সেই সঙ্গে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং বোলপুর মহকুমা নির্বাচনী আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে। কর্মীদের তরফে অভিযোগে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর রয়েছে। তা সত্ত্বেও বিশ্বভারতী কর্তৃপক্ষ একাধিক বদলির নির্দেশ দিয়ে চলেছে। অভিযোগে লেখা হয়েছে, “কর্তৃপক্ষ কর্মী এবং আধিকারিকদের বদলির মাধ্যমে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত শুধু প্রশাসনিক শুদ্ধতার পরিপন্থী নয়। বরং নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিক গতিকেও ব্যাহত করতে পারে।”

অভিযোগকারী কর্মীদের এক জন বলেন, বীরভূম জেলায় প্রায় ১১টি বিধানসভা কেন্দ্রে ভোটকর্মী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বভারতীর বহু কর্মী ও অধ্যাপক। তার মাঝেই কর্তৃপক্ষ গত ১ এপ্রিল ৩২ জনকে বদলির নির্দেশ দেয়। তার পরদিন, ২ এপ্রিল আরও ২২ জনকে বদলির নির্দেশ জারি করা হয়। ধারাবাহিকভাবে এই বদলির সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মীরা।

Post Views: 108

Continue Reading

Previous: নতুন ফরম্যাটে নতুন গল্প, তিন অভিনেত্রীকে নিয়ে সিরিজ আসছে ‘ফেয়ারি খেল’
Next: ট্রাম্পের অবস্থানের কারণে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসবে না; স্পষ্ট জানিয়ে দিল ইরান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.