Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের অবস্থানের কারণে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসবে না; স্পষ্ট জানিয়ে দিল ইরান

ট্রাম্পের অবস্থানের কারণে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসবে না; স্পষ্ট জানিয়ে দিল ইরান

Online Desk এপ্রিল 20, 2026
trump.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে প্রস্তাবিত শান্তি বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে নতুন করে তীব্র কূটনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। তেহরানের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, এই আলোচনা বাতিল হওয়ার জন্য দায়ী আমেরিকা এবং বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সরকারি সূত্র জানিয়েছে, একদিকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও অন্যদিকে আমেরিকার ধারাবাহিক সামরিক ও অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সক্রিয়তা, ইরানি পতাকাবাহী জাহাজ আটক করা এবং বাণিজ্যিক অবরোধ এই সমস্ত পদক্ষেপকে ইরান সরাসরি উসকানিমূলক বলে মনে করছে। তাদের বক্তব্য, এই ধরনের পরিস্থিতিতে শান্তি আলোচনা সম্ভব নয়, কারণ এতে পারস্পরিক আস্থার সম্পূর্ণ অভাব রয়েছে।
তেহরানের দাবি, আলোচনার জন্য যে শর্তগুলি আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা একতরফা এবং বাস্তবসম্মত নয়। ইরান মনে করছে, এই শর্তগুলির মাধ্যমে মূলত তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি, ইরান আরও অভিযোগ করেছে যে, মার্কিন প্রশাসন কূটনৈতিক আলোচনার নামে সময় নষ্ট করছে, অথচ বাস্তবে তারা সামরিক শক্তি প্রদর্শনের পথেই হাঁটছে।
অন্যদিকে, আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইরানই আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না এবং তারা চুক্তির শর্ত মানতে অনীহা প্রকাশ করছে। তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে এবং পাল্টা বলেছে, আমেরিকার দ্বিচারিতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মতে, একদিকে আলোচনার আহ্বান জানানো এবং অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়া এই দুই অবস্থানের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ইরান এবং ওমানের মধ্যকার হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায়, ইরানে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে। যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। প্রথম দফায় শান্তি চুক্তি আশাপ্রদ না হওয়ায় দ্বিতীয় দফায় এক স্থায়ী চুক্তির সম্ভাবনা দেখা দিলেও এখন তা আর সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। আমেরিকা যদি নিজের রনংদেহি ভাবমুর্তি থেকে সরে না যায় তাহলে ইরানও কোন রকম শান্তি সমঝোতা আলোচনায় বসবে না স্পষ্ট। পশ্চিম এশিয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন নজর সেইদিকে।

Post Views: 110

Continue Reading

Previous: নির্বাচনী দায়িত্ব পালনের মাঝে একাধিক কর্মীকে বদলি বিশ্বভারতীর, কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ কমিশনের কাছে
Next: জম্মুকাশ্মীরের উধমপুরে পাহাড় থেকে আছড়ে পড়ল বাস, নিহত ১৫, জখম ২০

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.