Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের উধমপুরে পাহাড় থেকে আছড়ে পড়ল বাস, নিহত ১৫, জখম ২০

জম্মুকাশ্মীরের উধমপুরে পাহাড় থেকে আছড়ে পড়ল বাস, নিহত ১৫, জখম ২০

Online Desk এপ্রিল 20, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা জম্মুকাশ্মীরের উধমপুর জেলায়। একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে আছড়ে নীচে পড়ায় মৃত্যু হল ১৫ জনের। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ রাম নগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রশাসন সূত্রে খবর, বাসটি পাহাড়ি রাস্তা থেকে নীচে পড়ে যাওয়ার পর দুমড়ে মুচড়ে যায়। তার ভিতর থেকে মোট ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০ জন আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয়রাই প্রথম দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনেন তারা। পরে খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।

প্রশাসনের এক আধিকারিক জানান, বাসটি যাত্রীদের নিয়ে একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন। যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এক ঘণ্টারও কম সময় আগে রামনগর থেকে উধমপুরগামী একটি বাস কানোতে গ্রামে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে। সেই খবর জানা মাত্র উধমপুরের ডিসি মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছি।’ তিনি আরও জানান, ‘দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে। ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে। গুরুতর জখমদের আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।’

Post Views: 108

Continue Reading

Previous: ট্রাম্পের অবস্থানের কারণে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসবে না; স্পষ্ট জানিয়ে দিল ইরান
Next: গাজায় যুদ্ধবিরতির ছয় মাস পর অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.