Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় যুদ্ধবিরতির ছয় মাস পর অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস

গাজায় যুদ্ধবিরতির ছয় মাস পর অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস

Online Desk এপ্রিল 20, 2026
hamas-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় মাস পর, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস অস্ত্র সমপর্পণ করতে রাজি হয়েছে। সংগঠনটির তরফে রবিবার জানানো হয়েছে, তারা কিছু অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত কয়েক হাজার স্বয়ংক্রিয় রাইফেল ও অন্যান্য অস্ত্র তারা সমপর্ণ করতে ইচ্ছুক বলে জানিয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, হামাসের দুই কর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত যে আলোচনা চলছে তার অংশ হিসেবে অস্ত্রগুলো হস্তান্তর করা হতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হামাস যদি এই পদক্ষেপ নেয় তবে তা হবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখনও পর্যন্ত, প্যালেস্টাইনের এই মুক্তিকামী গোষ্ঠীটি প্রকাশ্যে অস্ত্র ত্যাগ করার কথা বলেনি। সূত্রের খবর, হামাস জানিয়েছে তাদের অস্ত্রগুলো গাজা পরিচালনার জন্য গঠিত একটি প্রশাসনিক কমিটির কাছে জমা দেবে। যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অফ পিস’-এর অধীনে গঠন করা হয়েছে।

তবে এই প্রস্তাব সামনে এলেও, জানা গিয়েছে হামাস এখনই সম্পূর্ণ অস্ত্র ত্যাগ করতে রাজি নয়। দীর্ঘ দিন ধরে ইজরায়েল দাবি করে আসছে গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য। ট্রাম্পের পিস প্ল্যানেও একই প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু হামাসের সামরিক শাখার অস্ত্রও জমা দেওয়া হবে কিনা জানতে চাইলে আধিকারিকরা স্পষ্ট ভাবে কিছু জানাননি। বিশেষজ্ঞদের মতে, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীর পুলিশের থেকে সামরিক শাখার কাছে অনেক বেশি অস্ত্র রয়েছে। যে তালিকায় রয়েছে হাজার হাজার রাইফেল এবং ট্যাংক-বিধ্বংসী রকেট।

Post Views: 103

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের উধমপুরে পাহাড় থেকে আছড়ে পড়ল বাস, নিহত ১৫, জখম ২০
Next: আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত ৮ শিশু; পুলিশি এনকাউন্টারে নিহত আততায়ী

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.