Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগাম জামিন মঞ্জুর হল নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের, কি জানালেন তিনি?

আগাম জামিন মঞ্জুর হল নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের, কি জানালেন তিনি?

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
jgj.png

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে সমাজমাধ্যমে দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এরপরই তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা জানান, তাঁদের নাকি আইনত বিচ্ছেদই হয়নি। সেক্ষেত্রে অভিনেতার দ্বিতীয় বিয়ে দাঁড়ায় প্রশ্নের মুখে। এমনকী পুলিশের দ্বারস্থ হন অনিন্দিতা। এবার জানা যাচ্ছে এই মামলায় আগাম জামিন পেলেন হিরণ চট্টোপাধ্যায়। আদালত থেকে আগাম জামিন পেলেন অভিনেতা। তারপর এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি। তাঁর কথায় “মহামান্য আদালতের উপর বিশ্বাস ছিল, আদালত তা বজায় রেখেছেন। যে আদেশ, নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করব।” অভিনেতা বলেন, এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনা পাবলিক হোক তা চাই না। আমি নিজে এই বিষয়ে কথা বলিনি, বলব না।”
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণ কিছু দিন যাবত চেন্নাইতে ছিলেন। গত মাসের শেষে কলকাতায় ফিরেই আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। অভিনেতা বিয়ে করেন ২০২৫ সালে, কিন্তু গত ২০ জানুয়ারি দ্বিতীয় বিয়ে এবং স্ত্রীর ছবি প্রকাশ্যে এনেছেন হিরণ চট্টোপাধ্যায়। বেনারসের ঘাটে রীতি মেনে বিয়ে সারেন বিজেপি বিধায়ক। অন্যদিকে, এরই মধ্যে ঋতিকা গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন হিরণ এবং তাঁর পাঁচ বছরের সম্পর্ক, অনিন্দিতা মিথ্যে বলেছেন, হিরণ মোটেই ২০২৫ সালে তাঁদের সঙ্গে গিয়ে থাকেননি। এমনকী ঋতিকার বয়স সম্পর্কেও নাকি ভুল তথ্য দিয়েছেন। এই অভিযোগের পর ক্ষোভ উগরে দেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। তবে হিরণের এই আগাম জামিনে ঘটনার জল কোন দিকে গড়ায় সেই নিয়ে দর্শকমহলে রয়েছে ব্যাপক কৌতূহল।

Post Views: 110

Continue Reading

Previous: শুরু হল হুগলীতে কুম্ভমেলা
Next: বকেয়া টাকার দাবিতে শিলিগুড়ির PHE অফিসে তালা ঝুলিয়ে দিল ঠিকাদাররা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
r5t5.png

অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.