Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বকেয়া টাকার দাবিতে শিলিগুড়ির PHE অফিসে তালা ঝুলিয়ে দিল ঠিকাদাররা

বকেয়া টাকার দাবিতে শিলিগুড়ির PHE অফিসে তালা ঝুলিয়ে দিল ঠিকাদাররা

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
Screenshot-2026-02-11-174319.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ সারা বাংলা পি.এইচ.ই. কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশন এর আহ্বানে এবং Siliguri PHE Contractors Welfare Association-এর উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বকেয়া পেমেন্টের দাবিতে শিলিগুড়িতে দু’দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সমন্বয় রেখে শিলিগুড়ি পিএইচই দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে দাবি, ২০২২ সাল থেকে জল জীবন মিশন এর পুরনো কাজের বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে। এগ্রিমেন্ট ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পূর্ণ করার পরও বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে না। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত বকেয়া বিল মিটিয়ে পার্ট সিকিউরিটিও প্রদান করতে হবে।
সংগঠনের সভাপতি অনুপ বসু জানান, “প্রায় ১৯ মাস ধরে আমরা জল জীবন প্রকল্পে কাজ করে চলেছি। অথচ বিপুল অঙ্কের বকেয়া টাকা এখনও পাইনি।তিনি আরও বলেন, “আজ আমরা শিলিগুড়ি পিএইচই-র এনবিসি-১ ও এনবিসি-২ দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি এবং কোনও স্টাফকে ভিতরে ঢুকতে দিচ্ছি না।
এছাড়া PHE কন্ট্রাক্টর গৌতম মজুমদার বলেন রাজ্য সরকার আমাদের হকের টাকা আটকে রেখে দান-খয়রাতি করছে আমরা আমাদের হকের টাকা চাইছি আমরা দান খয়রাতির টাকা চাইছি না।
সুপারেন্টেন ইঞ্জিনিয়ার সোতজিত পান বলেন প্রায় দেড় বছর থেকে এরা তাদের বকায়া টাকা পায়নি যার কারণে তাদের এই আন্দোলন। তিনি আরো জানেন কেন্দ্রীয় সরকারের ধ্বংসের টাকা এখনো না পাওয়ার কারণে তাদের এই বকায়া পড়ে রয়েছে। উনারা যদি কোনরকম স্মারকলিপি আমাকে দেন তাহলে আমি ঊর্ধ্বতল কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেব।
বিক্ষোভকারীরা জানান, বকেয়া না পাওয়ার জেরে এক সহকর্মী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক শিলিগুড়িতে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখে গিয়েছেন বলেও উল্লেখ করেন তাঁরা।

Post Views: 198

Continue Reading

Previous: আগাম জামিন মঞ্জুর হল নেতা-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের, কি জানালেন তিনি?
Next: স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার তরুণীর আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.