Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার তরুণীর আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার তরুণীর আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: রাস্তার ধারে পড়েছিল একটি স্যুটকেস। রহস্যজনক সেই ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার আধপোড়া দেহ। বুধবার পাঞ্জাবের ভাতিন্ডা জেলায় রাস্তার ধার থেকে ওই স্যুটকেস উদ্ধার হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, লাল রঙের ওই স্যুটকেসটি বেহমান দিওয়ানা গ্রামের কাছে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়। রাস্তার পাশে জমিতে কৃষিকাজ করছিলেন স্থানীয়রা। তারাই ওই রহস্যজনক ট্রলি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। একটি ফরেনসিক দলও গোটা ঘটনায় অনুসন্ধান শুরু করেছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হরবিন্দর সিং বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা একটি স্যুটকেস থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। একটি ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড সেখানে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মৃতদেহটি টাটকা, কারণ সেটি থেকে কোনও গন্ধ ছড়াচ্ছে না। দেহে কয়েকটি আঘাতের চিহ্ন মিলেছে এবং আমরা অনুমান করছি নিহতের বয়স আনুমানিক ২০ বছর।’ নিহত তরুণীর নাম পরিচয় এবং ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ একটি বিবৃতি জারি করেছে এবং শনাক্তকরণের জন্য মৃতদেহটি ৭২ ঘন্টার জন্য মর্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাব সরকার রাজ্যজুড়ে গ্যাংস্টারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অস্ত্র সরবরাহের চক্র ভাঙতে এই অভিযান শুরু করা হয়েছে সরকার। সেই আবহে স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হল তরুণীর আধপোড়া দেহ।

Post Views: 183

Continue Reading

Previous: বকেয়া টাকার দাবিতে শিলিগুড়ির PHE অফিসে তালা ঝুলিয়ে দিল ঠিকাদাররা
Next: নির্বাচনের একদিন আগেই জামাট নেতার থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা; আটক বেলাল উদ্দিন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.