Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় আর পাওয়া যাবে না সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে! হঠাৎ-ই সমাজমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত গায়িকার

সোশ্যাল মিডিয়ায় আর পাওয়া যাবে না সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে! হঠাৎ-ই সমাজমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত গায়িকার

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। জানিয়ে দিলেন তিনি আর সোশ্যাল মিডিয়ায় থাকবেন না। একই সঙ্গে ক্ষুব্ধ এবং বিরক্ত গায়িকা পাশাপাশি জানিয়ে দিলেন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। আর পারছেন না। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত গায়িকার, ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে?
এদিন সকালে ফেসবুকে লাইভ আসেন ইমন। সেখানেই তিনি জানান তাঁর মাকে অপমান করা হয়েছে, তাও আবার তাঁর মৃত্যু দিবসে। ইমন চক্রবর্তী কেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি গেয়েছেন, সেই কারণে তাঁকে কটাক্ষ, বিদ্রুপ মিলেছে একের পর এক, ছাড় দেওয়া হয়নি গায়িকার প্রয়াত মাকেও। এদিন লাইভে এসে ইমন জানান এই মন্তব্য দেখে তিনি অসুস্থবোধ করছেন, ঘুম হয়নি তাঁর।
ইমন তাঁর লাইভে বলেন, ‘আমি একজন সঙ্গীতশিল্পী। গান গাই। রবীন্দ্রনাথের গান গাই, আমার নিজের যেগুলো প্লেব্যাক করা সেগুলো গাই, সব ধরনের গান করি। হিন্দি, উড়িয়া, পাঞ্জাবি গান গাই, পাঁচালিও গাই। আমার কোনও আপত্তি নেই। আমাকে গাইতে হয়েছে, গেয়েছি। আমার বাড়ির লোকের কোনও আপত্তি নেই। কিন্তু তারপরেও এত কটাক্ষ। কালকে আমার মায়ের মারা যাওয়ার দিনে আমি একটা পোস্ট করেছি, সেখানে কমেন্ট করেছে আপনার মাকে ডাকুন। আপনার মায়ের দেখা উচিত আপনি পাঁচালি গেয়ে, চটিচেটে বঙ্গবিভূষণ পেয়েছেন। আর এটাই আমার চোখ খুলে দিল।’ তাঁর সাফ কথা, ‘আমি হাতজোড় করে আপনাদের একটা কথা বলছি। আমার মাকে টেনে নামানো হয়েছে, তাঁকেও ছাড় দেননি। এই সোশ্যাল মিডিয়া আমার জন্য নয়। যদি মনে করেন আপনারা আমার গান শুনবেন না, আমি বলছি শুনবেন না।’
উল্লেখ্য, ইমন চক্রবর্তী এদিন তাঁর বক্তব্যের শেষে জানিয়ে দেন, বর্তমানে সমাজমাধ্যম খুবই প্রয়োজনীয়। তাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুক পেজ থাকবে যেখানে তিনি তাঁর কাজের আপডেট দেওয়া হবে। কিন্তু তিনি আর ব্যক্তিগত ভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করবেন না। ইতিমধ্যেই তাঁর টিমের পক্ষ থেকে সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে সমাজমাধ্যমে।

Post Views: 133

Continue Reading

Previous: মোদীর ইজরায়েল সফর: ভারত পাবে ‘গোল্ডেন হরাইজন’, তেল আভিভে চালু হবে ইউপিআই
Next: বিশ্বকাপ থেকে ছুটি শ্রীলঙ্কার ! পাকিস্তানের সেমিতে যেতে একাধিক অঙ্ক

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.