Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপ থেকে ছুটি শ্রীলঙ্কার ! পাকিস্তানের সেমিতে যেতে একাধিক অঙ্ক

বিশ্বকাপ থেকে ছুটি শ্রীলঙ্কার ! পাকিস্তানের সেমিতে যেতে একাধিক অঙ্ক

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
T20.jpg

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা এ বারের মতো অভিযান শেষ করল। সুপার এইটে প্রথম দু’ম্যাচে হার স্বপ্ন ভেঙে দিল লঙ্কাবাহিনীর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে একেবারে মুখ থুবড়েই যেন পড়ল লঙ্কাবাহিনী। কিউয়িদের ৭ উইকেটে ১৬৮ রানের জবাবে শ্রীলঙ্কা থামল ৮ উইকেটে ১০৭ রানে। ৬১ রানে জিতে নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল।
অথচ বল হাতে কিউয়িদের দারুণ চাপেই রেখেছিল লঙ্কাবাহিনী। ৮৪ রানেই নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন এই দুজন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেছেন ২৬ বলে ৪৭ রান। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকনকি। তার আগে তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুজন মিলে গড়েন ৪৩ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয়ে যায়। ১২ থেকে ১৬ ওভার পর্যন্ত এই ৫ ওভারে রান আসে মাত্র ১৫ রান। রাচিন ৩২, ফিলিপস ১৮, মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্যরানে আউট হন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা। একটি উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

রান তাড়া করতে নেমে কিউয়ি বোলিং-এর সামনে কার্যত নাকানিচোবানি খায় শ্রীলঙ্কা। ম্যাট হেনরির প্রথম বলেই বোল্ড হয়ে যান পাতুম নিশাঙ্কা। প্রথম ৬ ওভারে শ্রীলঙ্কা রান তোলে মাত্র ২০ রান তুলতেই হারায় ২ উইকেট। সেখানেই শেষ নয়, ৮.২ ওভারে মাত্র ২৯ রান তুলতে উইকেট হারায় ৪টি। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৭১। ৬ ওভারে দলটির দরকার ৯৮ রান। যা অসম্ভব হয়ে দাঁড়ায়। উইকেটকিপার-ব্যাটার তথা দলের আরেক ওপেনার কুশল মেন্ডিস করেন মাত্র ১১ রান। পাশাপাশি চারিথ আসালাঙ্কার সংগ্রহে ৫ রান, পবন রথনায়েক ১০, কামিন্দু মেন্ডিস ৩১, এবং অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩ রান যোগ করেন। দুনিথ ওয়েল্লালাগে করেন ২৯ রান এবং দুশমান্থা চামিরা ৭ রান করে আউট হন। মাহিশ থিকাশানা মাত্র ১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে শ্রীলঙ্কা। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র। এই জয়ে নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। তাদের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।সুপার এইটের গ্রুপ ২ থেকে এখনও পর্যন্ত ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দুই দল। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। শ্রীলঙ্কা বুধবারের হারের পর বিদায় নিয়েছে।

আপাতত দু’টি ম্যাচের মধ্যে একটি হেরেছে পাকিস্তান। অপরটি ভেস্তে গিয়েছে। দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১। সর্বাধিক ৩ পয়েন্টে যেতে পারবে তারা। ৩ পয়েন্ট নিয়েও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। অন্য দিকে ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউ জ়িল্যান্ডকে। এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। নিউ জ়িল্যান্ডের পয়েন্ট থাকবে ৩। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে পাকিস্তানের (-০.৪৬১) থেকে অনেক এগিয়ে রয়েছে নিউ জ়িল্যান্ড (+৩.০৫০)। তাই শনিবার পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে।

তবে তার আগে শুক্রবার যদি নিউ জ়িল্যান্ড হারিয়ে দেয় ইংল্যান্ডকে, তা হলে শেষ ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান।

Post Views: 208

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় আর পাওয়া যাবে না সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে! হঠাৎ-ই সমাজমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত গায়িকার
Next: অজিতের মৃত্যুর এক মাস পর এনসিপির সভাপতি হলেন স্ত্রী সুনেত্রা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.