Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের আলোকচিত্রীদের দেখে মেজাজ হারালেন কাজল, বলে বসলেন- ‘‘ব্যস, বন্ধ করুন’’!

ফের আলোকচিত্রীদের দেখে মেজাজ হারালেন কাজল, বলে বসলেন- ‘‘ব্যস, বন্ধ করুন’’!

Online Desk মার্চ 26, 2026
drf.png

ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ে ছবিশিকারিদের রোজকারের দাপটের কারণে তারকাদের জীবন যেন অতিষ্ঠ হয়ে ওঠার জোগাড় সেই খবর প্রায়ই দেখা যায় সংবাদের শিরোনামে। অনুষ্ঠানস্থল কিংবা বিমানবন্দর বা রেস্তরাঁ সর্বত্রই তারকা দেখলেই তাঁদের পিছু নিতে শুরু করেন এমনকি ব্যক্তিগত পরিসরও বাদ দেন না, অভিযোগ এমনই। যদিও সব তারকাদের ক্ষেত্রে একই ছবি তা নয়, অনেকেরই অবশ্য ছবিশিকারিদের সম্পর্ক বেশ ভালো। তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই ফোটোগ্রাফারদের সামনে হাসিমুখে এসেই দাঁড়ান। কিন্তু এই ‘পাপারাজ্জি’ বা ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান এমন অনেকেই রয়েছে, সেই তালিকায় প্রথমেই রয়েছে জয়া বচ্চনের নাম। তাবে সাম্প্রতিককালে একাধিক বার বলিউডের আরেক অভিনেত্রী কাজলকেও দেখা গিয়েছে আলোকচিত্রীদের উপর চিৎকার করতে, কখনও রাগ প্রকাশ করতে। আরও একবার ফের মেজাজ হারালেন কাজল।
গত বছরেই কাজল নিজের বাড়িতেই মুখ লুকিয়ে ভিতরে ঢোকেন ছবিশিকারিদের দেখে, এমনকি নিরাপত্তারক্ষীদের দিয়ে তাঁদের সরিয়েও দেন। দু্র্গাপুজোয় আলোকচিত্রীরা অঞ্জলির সময় জোরে কথা বলায় তাঁদের উপর বেশ রেগেগিয়েছিলেন কাজল। এবার মণীশ মলহোত্রের বাড়িতে ঢোকার সময় পোশাকশিল্পীর বাড়ির সদর দরজা পর্যন্ত আলোকচিত্রীরা পিছু নিলে মেজাজ হারান তিনি। দিনকয়েক আগেই মণীশের মা প্রয়াত হন। সেই স্মরণসভাতেই যোগ দিতে গিয়েছিলেন কাজল। সেখানেই আলোকচিত্রীরা পিছু নিতেই প্রথমে তাঁদের সরে যেতে বলেন তিনি। তার পরেও তাঁরা কথা না শোনায়, বিরক্ত হয়ে রাগ দেখিয়ে বসেন কাজল, বলেন ‘‘ব্যস, অনেক হয়েছে। বন্ধ করুন।’’

আর কাজলের এহেন আচরণকে অনুরাগীদের একাংশ যেমন সমর্থন জানিয়েছেন, তেমনই একদল আবার অভিনেত্রীর ব্যবহার নিয়ে সমালোচনাও করেছেন। কেউ কেউ বলেছেন, আলোকচিত্রীদের আরও বেশি সহমর্মী হওয়া উচিত। তো অন্য কেউ বলেন, ‘‘কাজল শুধুই সিনেমার প্রচারের সময় নাকি আলোকচিত্রীদের সঙ্গে ভাল ব্যবহার করে থাকেন।’’

Post Views: 106

Continue Reading

Previous: ভোট আবহে খাস কলকাতায় চলল এলোপাথারি গুলি, খুন তৃণমূল নেতা
Next: ইরান তাঁকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল! বিস্ফোরক দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.