Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিপাড়ায় জোর চর্চা, কাজল-রানির পরিবারের সদস্য এবার আইনি জটিলতায়

বলিপাড়ায় জোর চর্চা, কাজল-রানির পরিবারের সদস্য এবার আইনি জটিলতায়

Online Desk মার্চ 1, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডের বিখ্যাত মুখার্জি পরিবারের নামে এবার বড়সড় আইনি জটিলতা। অভিনেত্রী কাজল ও রানি মুখার্জির তুতো ভাই, প্রয়াত কিংবদন্তি অভিনেতা জয় মুখার্জির ছেলে মনজয় মুখার্জি বর্তমানে আইনি বিপাকে জড়িয়েছেন। অভিযোগ উঠেছে, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’-র প্রচার ও বিপণন সংক্রান্ত বিপুল পরিমাণ অর্থ তিনি এখনও পরিশোধ করেননি।
আদালতে এক ডিজিটাল মার্কেটিং এজেন্সি দ্বারস্থ হওয়ার পর এই ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগকারীর তরফে দাবি, ছবিটির প্রচারের জন্য একটি চুক্তি হয়েছিল মনজয়’এর সংস্থার তফরে। প্রচারের কাজ সফলভাবে সম্পন্ন হলেও, বেশ কয়েকবছর ধরে পারিশ্রমিক বকেয়া রাখা হয়েছে। যার অঙ্ক বর্তমানে প্রায় ২৩.৭৩ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এই মামলাটি নিয়ে সম্প্রতি বম্বে হাইকোর্টে শুনানি হয়। আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে তারা আইনের আশ্রয় নেয়। আইনি নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে, মনজয় মুখার্জি এবং তাঁর সংস্থা চুক্তি ভঙ্গ করেছেন, যা ব্যবসার নীতিবিরুদ্ধ।
মুখার্জি পরিবার বলিউডে অত্যন্ত সম্মানিত। তনুজা, কাজল, রানি মুখার্জি থেকে শুরু করে অয়ন মুখার্জি-প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত। এমন পরিবারের সদস্যের বিরুদ্ধে এই ধরনের আর্থিক তছরূপের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই বলউডে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 53

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, বন্ধ আকাশসীমা, দমদম থেকে বাতিল একগুচ্ছ বিমান
Next: এসআইআর তালিকায় ‘অ্যাডজুডিকেটেড’ জাতীয় মহিলা ক্রিকেট দলের নক্ষত্র রিচা ঘোষ

সম্পর্কিত গল্প

20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.