Skip to content
মে 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আট ঘণ্টার শিফটে কাজ করার বিতর্কে এবার নিজের মতামত জানালেন বলিউডের ‘বেবো’

আট ঘণ্টার শিফটে কাজ করার বিতর্কে এবার নিজের মতামত জানালেন বলিউডের ‘বেবো’

Online Desk মার্চ 12, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: নায়িকাদের ক্ষেত্রে বারবার প্রশ্ন ওঠে সন্তান হওয়ার পরে কি আর স্বমহিমায় বড়পর্দায় ফেরা সম্ভব? এই ধরনের অনেক প্রশ্নেরই বারংবার সম্মুখীন হতে হয়েছে নায়িকাদের। বিয়ে বা সন্তান হয়ে যাওয়া মানেই যে কর্মজীবনের নতুন মোড়, সেই বদ্ধমূল ধারণা ভাঙেন অভিনেত্রী করিনা কপূর খান। এবার নির্দিষ্ট ঘণ্টা মেনে শুটিং করার বিতর্কে মুখ খুললেন বলিউডের ‘বেবো’।

কয়েক মাস আগে দীপিকা পাড়ুকোনের দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে নানা জলঘোলা হয়। যে কারণে, দু-দুটি গুরুত্বপূর্ণ ছবি থেকে বাদ পড়েছেন নায়িকা। এ বার এই বিষয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী করিনা। তিনি বললেন, “প্রথম থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখা ভীষণ জরুরী। আমি কী চাইছি, কী চাইছি না সেটাও স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে দুই সন্তান। আমি প্রথম থেকেই বলেছি আমি ঠিক কী কী ভাবে কাজ করতে পারব। পরিবারেরও দায়িত্ব রয়েছে। তাই কত ক্ষণ কাজ করা সম্ভব আর কত ক্ষণ নয় সে বিষয়ে পরিষ্কার ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

উল্লেখ্য, মেয়ে দুয়ার জন্মের পর থেকে দীপিকার জীবনে বিশেষ পরিবর্তন এসেছে। মেয়েকে সময় দিতে হবে, তাই চুক্তিতেও বেশ কিছু পরিবর্তন এনেছেন অভিনেত্রী। যে কারণে, প্রথম বাদ পড়েন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে। এর পরে ‘কল্কি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েন দীপিকা।

Post Views: 89

Continue Reading

Previous: অভয়ার বাড়িতে অর্জুন সিংয়ের সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা, বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন উভয় পক্ষ
Next: ‘প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য’, বিবৃতি দিয়ে হুঁশিয়ারি মোজতবার

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-05-14-at-1.35.07-PM.jpeg

৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

Online Desk মে 14, 2026
vd-satheesan.jpg

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026

You may have missed

WhatsApp-Image-2026-05-14-at-1.35.07-PM.jpeg

৭০০ টাকার টিকিট করে দেওয়া হবে ৩৮০ টাকা! ভাইরাল টিটির ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করল রেল

Online Desk মে 14, 2026
vd-satheesan.jpg

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
rathindranath-bjp.jpg

উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি

Online Desk মে 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.