Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য’, বিবৃতি দিয়ে হুঁশিয়ারি মোজতবার

‘প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য’, বিবৃতি দিয়ে হুঁশিয়ারি মোজতবার

Online Desk মার্চ 13, 2026
20260312_142221.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনেই এর হুঁশিয়ারি। যুদ্ধে ইরানের যত মানুষের মৃত্যু হয়েছে তার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার মোজতবার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যাঁরা নিহত হয়েছেন এ বার তাঁদের মৃত্যুর প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।’ পাশাপাশি ওই বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে হরমু়জ প্রণালী অবরুদ্ধ করে রাখবে ইরান। ‘শত্রু শিবিরে চাপ সৃষ্টির কৌশল হিসাবেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা হবে।’ বলে মন্তব্য করেছেন তিনি। অডিয়ো বিবৃতিতে মোজতবা বলেন, ‘প্রতিশোধের একটি সীমিত অংশ ইতিমধ্যেই বাস্তব রূপ নিয়েছে।’ প্রতিবেশী দেশগুলিতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি বিবৃতিতে মোজতবা বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাঁটি নিশানা করে আমরা হামলা চালিয়ে যাব।’

উল্লেখ্য বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ দাবি করেছিল, মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনেই। তিনি বর্তমানে কোমায় রয়েছেন বলে দাবি ওই সংবাদ মাধ্যমের। ৫৬ বছর বয়সী মোজতবার জখম হওয়া নিয়ে যখন জল্পনা ছড়িয়েছে, সেই আবহে তাঁর বিবৃতি প্রকাশ করল তেহরান।

Post Views: 113

Continue Reading

Previous: আট ঘণ্টার শিফটে কাজ করার বিতর্কে এবার নিজের মতামত জানালেন বলিউডের ‘বেবো’
Next: ভারতের জ্বালানি সঙ্কট মেটাতে আসরে মোদী, ফোন ইরানের প্রেসিডেন্টকে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.