Skip to content
মে 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের জ্বালানি সঙ্কট মেটাতে আসরে মোদী, ফোন ইরানের প্রেসিডেন্টকে

ভারতের জ্বালানি সঙ্কট মেটাতে আসরে মোদী, ফোন ইরানের প্রেসিডেন্টকে

Online Desk মার্চ 13, 2026
MODI-PEZES.jpg

ওঙ্কার ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতেও। জ্বালানি সঙ্কটে নাজেহাল ভারত। সঙ্কট কাটাতে এবার আসরে নামলেন মোদী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী।
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয়দের সুরক্ষা এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি ও পণ্য পরিবহণ আমাদের প্রাথমিক লক্ষ্য। ভারত শান্তি এবং সুস্থিতির পক্ষে। আমরা চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।’ পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিতে আটকে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা পেজেশকিয়ানকে বলেছেন তিনি।
যুদ্ধ আবহে এই প্রথম ভারত ও ইরান দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনে কথোপকথন হল। এর আগে ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্করের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে বার তিনেক কথা বলেছেন। তারপরও হরমুজ দিয়ে পণ্য যাতায়াত সুনিশ্চিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, এবার সেকারণেই ময়দানে নামলেন মোদী।
বৃহস্পতিবার জানা গিয়েছিল, ইরানের বিদেশমন্ত্রক মৌখিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজগুলি যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে ইজরায়েল, আমেরিকা, এবং ইউরোপের সব জাহাজে নিষেধাজ্ঞা জারি রেখেছে। মনে করা হচ্ছিল, বন্ধু দেশকে ছাড় দিয়েছিল ইরান। কিন্তু পরে জানা যাইয়, এমন কিছুই হয়নি। এমনকি ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই জানিয়ে দেন, হরমুজ প্রণালি সার্বিকভাবেই বন্ধ রাখা হবে।

Post Views: 87

Continue Reading

Previous: ‘প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য’, বিবৃতি দিয়ে হুঁশিয়ারি মোজতবার
Next: মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে চিন্তিত দীপিকা পাড়ুকোন, লিখলেন-‘শিশুদের দমবন্ধ হবার জোগাড়….’

সম্পর্কিত গল্প

vd-satheesan.jpg

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
harras.jpg

দিল্লিতে বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণ, ধৃত ২

Online Desk মে 14, 2026

You may have missed

vd-satheesan.jpg

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
rathindranath-bjp.jpg

উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি

Online Desk মে 14, 2026
mamata-lawyer.jpg

ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল আইনজীবী মমতার

Online Desk মে 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.