Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একঝাঁক টেলি অভিনেত্রীদের নিয়ে ময়দানে পরিচালক অদিতি রায়, টানটান গল্প নিয়ে আসছে ‘কুহেলী’

একঝাঁক টেলি অভিনেত্রীদের নিয়ে ময়দানে পরিচালক অদিতি রায়, টানটান গল্প নিয়ে আসছে ‘কুহেলী’

Online Desk মার্চ 27, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: হইছই’এর পর্দায় সারাবছর ধরে একের পর এক নতুন গল্প উপহার দেন নায়ক-নায়িকা থেকে শুরু করে পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা। এবার নতুন এক রহস্য কাহিনী নিয়ে আসছে ‘কুহেলী’, পরিচালনায় অদিতি রায়। এক খুনের গল্পকে কেন্দ্র করে সূচনা। সিরিজের ধাপে ধাপে বিশেষ জায়গায় রয়েছে ধোঁয়াশা। গল্পের মূলে রয়েছেন এসপি রানা সিংহ, তাঁর মৃত্যু ঘিরেই চাঞ্চল্য।
একটি মৃত্যু, যা প্রথম স্বাভাবিক মনে হলেও যতই সেই রহস্যের ভিতরে ঢোকা যায়, তখনই বোঝা যায় আদতে কিছুই স্বাভাবিক নয়। শোকের আবহ, পরিচিত মুখ, আর বিশ্বাসের সম্পর্ক সবকিছুই ধীরে ধীরে প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। প্রথমে আত্মহত্যা বলে মনে হলেও পরে বোঝা যায় হত্যা করা হয়েছে রানা সিংহকে। তার মৃত্যুতে শোকগ্রস্ত গোটা এলাকা। রানা সিংহের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। রানা সিংহের স্ত্রীর চরিত্রের নাম রাধিকা। সেখানেই প্রথমবার সিরিজে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা দে’কে। রাধিকাও পুলিশের সন্দেহের বাইরে নয়। সুস্মিতার বোন দেবিকার চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে। দেবিকা সব সময়েই যেন কিছু আড়াল করে চলে। ক্রমশ বোঝা যায়, কেউই পুরোপুরি নির্দোষ নয়। কেউ আবার সরাসরি অপরাধীও নয়।

আর এই রহস্যের কিনারা করতে গল্পে যোগ দেবেন ডিএসপি অগ্নি বসু। সেই চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। এই সিরিজে পরিচালক অদিতি রায় এমন এক জগৎ তৈরি করেছেন, যেখানে কুয়াশাই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই ওয়েব সিরিজে প্রায় প্রত্যেককেই নতুন ধরনের চরিত্রে তুলে ধরেছেন পরিচালক। রাধিকা ও দেবিকার ছোট বোন ঈশিকার চরিত্রে অভিনয় করেছেন অঙ্গনা রায়। তাঁর চরিত্রেও রয়েছে বিশেষ চমক। আর সেই গল্পের জন্য অপেক্ষা করতে হবে আর কিছু দিন। দিনকয়েকের মধ্যেই হইচই’এর প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই টানটান উত্তেজনামূলক সিরিজ।

Post Views: 85

Continue Reading

Previous: জুনে জি-৭ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মোদী; হতে পারে মধ্যপ্রাচ্য অশান্তি নিয়ে আলোচনা
Next: ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল, মধ্যরাতে ১৪ রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.