Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল, মধ্যরাতে ১৪ রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন

ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল, মধ্যরাতে ১৪ রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন

Online Desk মার্চ 27, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল। আবারও বাংলার ১৪ বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন।কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রাজ্যের ৯ জেলার ১৪ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, গত সোমবার তাঁদের নিয়োগ করেছিল কমিশন। তার ঠিক পাঁচ দিনের মাথায় ওই রিটার্নিং অফিসারদের দায়িত্ব থেকে সরানো হল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিটার্নিং অফিসারদের ৯ টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। ওই জেলার ৫ আসনের রিটার্নিং অফিসার বদল করল কমিশন। নন্দীগ্রামের রিটার্নিং অফিসার হিসেবে ২০০৯ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার রাজর্ষি নাথকে নিয়োগ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার মধ্যে ওই আধিকারিকদের দায়িত্ব নিতে হবে।
সূত্রের খবর, রিটার্নিং অফিসার বদল করা হয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, জগৎবল্লভপুর, যাদবপুর, ময়না, নন্দকুমার,পুরশুড়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর হলদিয়া এবং সোনামুখী আসনের। এ ছাড়া হরিহরপাড়া, করিমপুর, ফাঁসিদেওয়া, নন্দীগ্রাম, খানাকুল, কেশিয়াড়ি, রাইপুর বিনপুর এবং বর্ধমান দক্ষিণ আসনে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কমিশন।
গত সোমবার রাজ্যের ৭৩টি কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগ করে কমিশন। সেই তালিকায় ভবানীপুর কেন্দ্রে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করে কমিশন। অভিযোগ ওঠে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। গত ২৪ মার্চ কমিশনের কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। কিন্তু লক্ষ্য করার বিষয়, ফের ১৪টি আসনে নতুন রিটার্নিং অফিসার নিয়োগ করা হলেও তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের।

Post Views: 123

Continue Reading

Previous: একঝাঁক টেলি অভিনেত্রীদের নিয়ে ময়দানে পরিচালক অদিতি রায়, টানটান গল্প নিয়ে আসছে ‘কুহেলী’
Next: ‘লকডাউনের কোনও পরিকল্পনা নেই’, গুজব উড়িয়ে স্পষ্ট ঘোষণা সরকারের

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.