Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘লকডাউনের কোনও পরিকল্পনা নেই’, গুজব উড়িয়ে স্পষ্ট ঘোষণা সরকারের

‘লকডাউনের কোনও পরিকল্পনা নেই’, গুজব উড়িয়ে স্পষ্ট ঘোষণা সরকারের

Online Desk মার্চ 27, 2026
hardeep-puri.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের ফলে গোটা বিশ্বে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কোভিড মহামারীর স্মৃতি ফিরিয়ে দেশে লকডাউন করা হবে বলে সমাজ মাধ্যমে জল্পনা ছড়িয়েছিল। এ বিষয়ে এবার স্পষ্ট জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন দেশে লকডাউনের কোনও পরিকল্পনা নেই।
ভারতে লকডাউনের গুজব উড়িয়ে বৃহস্পতিবার হরদীপ সিং পুরি জানিয়েছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই। উদ্বিগ্ন না হয়ে মানুষকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকার কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিশ্ব পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, আমরা জ্বালানি, সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হরদীপ সিং পুরী বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নাগরিকদের জন্য জ্বালানি সরবরাহ চালু রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ সালে ভারতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সংসদে দেওয়া ভাষণের পর আবারও লকডাউনের জল্পনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে নেটাগরিকরা বিভিন্ন পোস্টে দাবি করে, প্রধানমন্ত্রী মোদী লকডাউনের সম্ভাবনার কথা বলছেন। ভারতে লকডাউন ফিরে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রী মোদী রাজ্যসভায় দেওয়া তাঁর ভাষণে কোভিড-১৯ মহামারীর কথা উল্লেখ করলেও, তিনি বোঝাতে চেয়েছিলেন ভারত কীভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করেছিল। দেশের মানুষ কোভিড-১৯ মহামারীর সময়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেভাবেই প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ‘লকডাউন’ শব্দটি একবারও উল্লেখ করেননি।

Post Views: 112

Continue Reading

Previous: ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল, মধ্যরাতে ১৪ রিটার্নিং অফিসারকে বদলি করল কমিশন
Next: জিয়াগঞ্জের রাস্তায় ফের ভাইরাল অরিজিৎ সিং, এবার কি করলেন গায়ক?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.