Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জিয়াগঞ্জের রাস্তায় ফের ভাইরাল অরিজিৎ সিং, এবার কি করলেন গায়ক?

জিয়াগঞ্জের রাস্তায় ফের ভাইরাল অরিজিৎ সিং, এবার কি করলেন গায়ক?

Online Desk মার্চ 27, 2026
td.png

ওঙ্কার ডেস্ক: বর্তমান সঙ্গীত জগতের অন্যতম সেরা গায়ক মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা অরিজিৎ সিং। তাঁর পরিচিতি নতুন করে দর্শকের নজর কাড়ে না, তিনি বিশ্বসেরা। তাঁর সেই বাড়িতে মার্টিন গ্যারিক্স, এড শিরান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীসহ টলিউডের শিল্পীদেরও যাতায়াত রয়েছে। এত বড়মাপের শিল্পী হয়েও কখনও নিজের শিকড়কে ভুলে যাননি গায়ক। তাই তো অরিজিৎ সকলের গর্ব। সেই বিখ্যাত গায়ককেই এবার দেখা গেল এক পথহারানো পথিককে রাস্তা চেনাতে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
প্রসঙ্গত, ওই ভিডিওতে দেখা যায়, পথহারা এক মহিলাকে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ। বার বার করে বোঝাচ্ছেন কোন দিক থেকে গেলে গন্তব্যে পৌঁছতে পারবেন তিনি। আর পাঁচজনের মতো যেভাবে রাস্তা চেনাচ্ছেন অরিজিৎ, তা দেখে মুগ্ধ প্রায় সকলেই। যদিও অরিজিৎকে এভাবে দেখে অবাক হননি জিয়াগঞ্জের কেউ। বরং অনেকেই বলছেন, “এটাই তাঁদের চেনা অরিজিৎ। যাঁর আচরণই তাঁর পরিচয়। পরিবর্তে যেন একেবারেই ঘরের ছেলের মতো হাবভাব।” এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার জিয়াগঞ্জের অলিগলিতে এভাবে সাধারণ মানুষের মতো দেখা গিয়েছে অরিজিৎকে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই অরিজিৎ সিং আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না তিনি। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট অবাক করেছিল অনুরাগীদের। তবে অরিজিৎ জানিয়েছিলেন, প্লেব্যাক ছাড়লেও, গান ছাড়ছেন না।

Post Views: 122

Continue Reading

Previous: ‘লকডাউনের কোনও পরিকল্পনা নেই’, গুজব উড়িয়ে স্পষ্ট ঘোষণা সরকারের
Next: লিফট বিপর্যয়ের দিন ৩ লিফটম্যানই ছিলেন মদ্যপ, আর জি কর কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.